somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিলিয়ন ডলার মুল্যের শিক্ষা যা আপনার জন্য সাফল্য বয়ে আনতে পারে

১০ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার একজন ট্যাক্সি ড্রাইভার কাস্টমার এর প্রত্যাশা ও সন্তুষ্টি (customer satisfaction and expectation) সম্পর্কে মিলিয়ন ডলার সমমানের এক শিক্ষা প্রদান করে। অনুপ্রেরণা দানকারী বক্তারা কর্পোরেট এক্সিকিউটিভ ও স্টাফদের এ ধরনের শিক্ষা দেবার জন্য হাজার হাজার ডলার চার্জ করে। আর এ শিক্ষা পেতে আমাকে সেই ট্যাক্সি ভ্রমণের জন্য মাত্র ১২ ডলার খরচ করতে হয়েছিল।
এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য আমি বিমানে করে ডালাসে যাই। আমার হাতে সময় একবারে কম ছিল এবং চিন্তা করছিলাম যে এয়ারপোর্ট থেকে একটি ট্যাক্সি নিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে আবার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে ফিরে আসবো। একটি ঝকঝকে তকতকে ট্যাক্সি এসে আমার সামনে দাঁড়াল।
ট্যাক্সির ড্রাইভার খুব দ্রুততার সঙ্গে তার সীট থেকে বের হয়ে আমার জন্য পেছনের দরজা খুলে দিয়ে আমি যেন আরামে বসতে পারি তা নিশ্চিত করলো। আবার ড্রাইভারের আসনে ফেরত আসার পর আমাকে বিনয়ের সঙ্গে জানালো যে আমার সামনে ওয়াল স্ট্রিট জার্নালের (পত্রিকা) কপি আছে পড়ার জন্য। কয়েকটি গানের টেপ (ক্যাসেট) দেখিয়ে আমার কোনটা পছন্দ তাও জানতে চাইল।
আমি চারদিকে টেলিভিশনের ক্যান্ডিড ক্যামেরা অনুষ্ঠানের ক্যামেরা ও লোকজনের জন্য তাকালাম। “আমার জায়গায় হলে, আপনিও কি তাই করতেন না?” যে ধরনের সেবা আমি পাচ্ছিলাম একজন ট্যাক্সি প্যাসেঞ্জার হিসেবে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি তাকে বললাম, “আপনি অনেক গর্বের সঙ্গে আপনার পেশায় কাজ করছেন। বলার মত নিশ্চয়ই কোন গল্প আছে।“
তিনি উত্তর দিলেন, “অবশ্যই আছে। আমি একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করতাম। কিন্তু একসময় সে কাজে ক্লান্তি ধরে গেল এই দেখে যে সামর্থ্যের সেরা প্রচেষ্টা দিলেও তা বসদের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল না। তাই চিন্তা করলাম যে এমন কোন কাজ করবো যাতে আমি আমার সেরা প্রচেষ্টা নিয়ে নিজের কাছে অন্তত গর্ব অনুভব করতে পারি।
আমি জানতাম যে আমার পক্ষে রকেট সায়েন্টিস্ট হওয়া সম্ভব নয় তবে গাড়ি চালাতে আমার খুব ভাল লাগতো। আরও ভাল লাগতো প্রতিদিন মানুষের সেবা করতে এবং মন দিয়ে নিজের কাজ করতে। আমি আমার নিজের ব্যক্তিগত সম্পদের অবস্থা নিয়ে কিছুটা চিন্তা করলাম এবং এরপর একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ শুরু করে দিলাম।
কাজে নেমে একটা বিষয় খুব ভাল মতই উপলব্ধি করলাম। আমার প্যাসেঞ্জাররা আমার থেকে যা প্রত্যাশা করে তা করতে পারলে আমি আমার পেশায় ভাল করবো বা সফল হবো। কিন্তু আমার কাজে অসাধারণ বা দারুন সাফল্য পেতে হলে আমাকে আমার কাস্টমারদের প্রত্যাশার থেকেও কিছু বেশি দিতে হবে। তাই সাধারন মানের সাফল্যতে থেমে না থেকে আমি আমার কাজে সেরা হতে চাই।’”
তাকে কি আমি বেশ ভাল টিপস (বখশিশ) দিয়েছিলাম? অবশ্যই। কর্পোরেট আমেরিকা একজন দক্ষ কর্মীকে হারালেও আমাদের মত ভ্রমণকারীরা একজন ভাল বন্ধু পেয়েছে।


A Million Dollar Lesson
by Petey Parker
মূল লেখার লিংকঃ Click This Link
অনুবাদঃ রাজিব আহমেদ http://www.somewhereinblog.net/blog/razibahmed
লেখিকা পরিচিতিঃ পিটেই পার্কার দীর্ঘ দিন কর্পোরেট জবে থাকার পর নিজেই একটি কনসালটেন্সি কোম্পানি খোলেন কয়েক বছর আগে। তার সম্পর্কে জানতে চাইলে এ লিংকে ক্লিক করুনঃ http://www.peteyparker.com/mediakit.pdf
তিনি আমেরিকার অনেক বড় কোম্পানির কর্মীদের জন্য সেমিনার, কনসালটেন্সি করে থাকেন এবং তাদের কাজের প্রতি অনুপ্রেরণা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষন দেন। তার তিনটি বই প্রকাশিত হয়েছে। তার সম্পর্কে বলতে গেলে একেবারেই কিছুই জানি না তবে তার একটা কথা খুব মনে ধরেছেঃ
When Good isn’t Good enough, go for great.
এ গল্পের শিক্ষণীয় বিষয়ঃ যা ভাল লাগে সেই কাজ করুন এবং ফাঁকি না দিয়ে আনন্দের সঙ্গে ভাল লাগার কাজটি করুন।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×