মানব জীবন চক্রের রুপকথা শোনার স্টেজ পার হলেই আসে বড় হওয়ার স্বপ্ন। বড় হয়ে কি হতে চাও ?? সবাই ডাক্তার , ইঞ্জিনিয়ার, পাইলট।
স্বপ্ন পুরনের আশায় যখন কেউ মেডিকেল কলেজ এ পা রাখে তখন সে বুঝতে পারে স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব আসলে আলোকবর্ষে হিসাব করতে হয়।সকাল ৭ টা থেকে ২ টা পর্যন্ত কলেজ আর হসপিটাল এ দৌড়াদড়ির পর ঘামে ভেজা এপ্রন টা শুকানোর আগেই আবার সন্ধায় হাসপাতালের ওয়ার্ড এ ছুটতে হয়। এরমাঝেই প্রতিদিন ই কোন না কোন ডিপারমেন্ট এ পরীক্ষা। ৫ বছর পাস ফেলের চক্কর শেষে যখন ইন্টার্নই জীবন শুরু হয় তখন অনেকেই নিজের ইহ জনম ও পূর্ব জনম এর কুণ্ডলী খোঁজা শুরু করে। দেখতে চায় সে কি এমন পাপ করছিলো যার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখন। সকাল দুপুর রাত হিসাব করে প্রতি দিন ১৬-২০ ঘন্টা ডিউটি। অন্যান্য বন্ধুরা আমাদের হালত দেখতে এসে হসপিটাল এর গেট এ ঢুকেই বলে "অহ শিট, কি দুর্গন্ধ " আর আমরা নাক এ অদৃশ্য ফিল্টার লাগিয়ে ৭ দিন ধরে আগুনে পোড়া রুগির ড্রেসিং করি, মেঝে তে পরে থাকা রোগী দেখে যখন বন্ধুদের প্রতিটা রোম কূপ এ শুচি বায়ুর হাওয়া লাগে তখন আমরা নরমাল ডেলিভারির সময়এর রক্ত আর মিউকনিয়াম থেকে নিজেদের বাঁচাতে পারিনা, আর হাসপাতাল থেকে বের হয়ে যখন তারা স্বাস্থ্য সেবা নিয়ে ডাক্তার নার্স দের ' কসাই',' রক্ত চোষা' উপাধিতে ভূষিত করে লম্বা চউরা বক্তিতা দেয় তখন আমরা কানে স্টেথো গুজে হার্ট সাউন্ড খুজি।
রাতের বেলা রোগীর সাথে থাকা লোকজন যত বার তার রোগীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে , তখন নিজের দৈেঘ্যর সমান এক রুম এ বসে আমাদের একজন তারথেকে বেশি দোয়া করে যাতে সবাই ভাল থাকে। ১০০ রোগীর মাঝে যদি ৫ জন এর অবস্থা ও খারাপ হয়ে যায় তাহলে সে ডাক্তার তার নিজের জন্য দোয়া করবার জন্য আর একজন কেও কাছে পায় না।
১ বছর পর যখন বাবা মা,প্রেমিকা সুন্দর ঘর সংসার এর স্বপ্ন দেখে তখন শুধু রাত এ একটু ঘুমানোর জন্য নিজের উপর সব সিডেটিভ এর প্রাক্টিকাল টেস্ট করে দেখতে হয়। তারপর এক সময় নিয়ে আবার ট্রেইনিং এ নামতে হয় , আবার সেই ১২-১৪ ঘন্টা ডিউটি ।ইন্টেরনি করার সময় দিন মজুর ক্যাটাগরি তে যে বেতন দেওয়া হত এই বার সেইটাও বন্ধ। নে বাবা কর এই বার মানব সেবা, মানব সেবা করতে আসছিস আবার টাকা পয়সা দিয়ে কি করবি?? মানব সেবাই তর ধর্ম, মানব সেবাই তোর ডাল ভাত , মানব সেবার ফাকে ক্লিনিক কে গিয়ে দিন মজুর ক্যাটাগরিতে টেকা নিবি এক্কে বার এ রেপ করে দিব, না পারলে নাক মুখ চাপা দিয়ে মেরে ফেলব।
মানব সেবার এই খানেই ইতি। যে কথা গুলো বললাম তারমাঝে একটি কথাও অতিরঞ্জিত নয়। শেষ বিষয়টা নিয়ে কারো সন্দেহ থাকলে Click This Link দেখুন]
ডাক্তার সাজিয়া । ৪১ ব্যাচ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ । এফ সি পি এস পার্ট ১ করে ট্রেনিং করছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। বয়স ? মাত্র ২৭-২৮ . সুশীল সমাজ আজকে ডাক্তার দের গালি দিয়ে নিজেদের স্মাট দেখাতে আগ্রহী। মাননীয় মন্ত্রী আজ গ্রাম গঞ্জে ডাক্তার থাকেনা বলে ডাক্তার দের জন্য বিভিন্ন কেঁচি কল বানাতে ব্যস্ত । মিডিয়াও ব্যস্ত ডাক্তার দের ভুল ত্রুটি খুঁজতে। আর আমি এত এত মিডিয়াতে সাজিয়া আপুর মৃত্যুর কারন খুঁজতে খুঁজতে ক্লান্ত।এই আমাদের মিডিয়া !!!!
খোদ ঢাকাতেই যেখানে ডাক্তার দের নিরাপত্তা নেই সেই খানে প্রত্যন্ত গ্রামে কিভাবে নিরাপত্তা থাকবে??
মানবাধিকার কমিশন যারা মানবাধিকার নিয়ে বক্তিতা দিতে দিতে ডাক্তার দের রক্তচোষা বানিয়ে দিয়েছেন তারা কি খোঁজ নিজেছেন সাজিয়া আপুর মত কত জন এর রক্ত তারা পান করছেন??
অর্থলোভী কাঙ্গাল বলে যারা ডাক্তার দের গালি দিচ্ছেন তারা কি পেরেছেন সাজিয়া আপু কে বাঁচাতে??
বিনা বেতন এ দিনে ১৪ ঘণ্টা করে কাজ করে এমন কোন পেশার লোক আছে?
তাই বাধ্য হয়েই সাজিয়া আপুর মত প্রায় সবাইকে রাত এর বেলা কাজ এ যেতে হয়। আর এত লম্বা পোস্ট পরে যারা এই ধরনের মন্তব্য করবেন যে মেয়েদের কেন রাতে ডিউটিতে যেতে হবে তারা নিজের মুখে আমার এক দলা থু থু গ্রহন করে সৌভাগ্যবান মনে করুন।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





