somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়েত এর পণ্য বয়কট প্রসঙ্গে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল সবাই জামাতিদের যত প্রতিষ্টান আছে সেগুলা বন্ধ করে দিতে বলছে। আমিও এর সাথে এক মত। কারন জামাতকে দুর্বল করতে হলে এর বিকল্প নেই। কিন্তু তার আগে আমার কিছু কথা আছে।

আমরা কম বেশী বাংলাদেশের অর্থ নৈতিক অবস্থা জানি। এখানে বেকারত্ব, দারিদ্রতা চরম মাত্রায় রয়েছে। বাংলাদেশের সকল সামাজিক সমস্যার মূল কারন হচ্ছে বেকারত্ব ও দরিদ্রতা। এখন যদি বিকল্প ব্যবস্থা না করে সকল জামাতি প্রতিষ্টান গুলকে বন্ধ করে দেয়া হয় তাহলে যেসব সাধারন মানুষ পথে বসবে তাদের দ্বায়িত্ব কে নিবে??? আপনি??? কেউ কেউ বলতেছে জামাতি দের যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেগুলা বন্ধ করে দিতে ঠিক আছে বন্ধ করে দিলাম। এখন যে হাজার হাজার নিরীহ শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার হলো তাদের কে ভবিষ্যতের দ্বায়িত্ব আপনি নিবেন??? যারা পাশ করে গেছে বা পাশ করতে করবে সামনে আপনি নতুন করে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে সনদ পত্র দিবেন নাকি তাদের আবার নতুন করে শুরু করতে বলবেন সে ক্ষেত্রে টাকা কি আপনি দিবেন?? বাংলাদেশে চিকিতসা সেবার প্রাপ্যতা আমরা সবাই জানি। জামাতিদের হাসপাল গুলাও আপনারা বন্ধ করতে চাচ্ছেন ঠিক আছে করেন। তার আগে ইবনে সিনা, ইসলামী ব্য্যাঙ্ক বা ইঊনাইটেড এর মত হাসপাতাল প্রতিষ্টা করুন তার পর ভেবে দেখবেন। জামাত বাংলাদেশে হাজার হাজার কাওমি এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেছে। এই সব দ্বীন শিক্ষা প্রতিষ্টান বন্ধ করতে বলা হচ্ছে। যেখানে হাজার শিক্ষারথী ইসলামের দীক্ষা পাচ্ছে। আপনি বা আপনার বাবা কয়টা মাদ্রাসা এই পর্যন্ত প্রতিষ্টা করসেন??? হয়তো এখানে থেকে অনেকেই শিবিরে যোগ দেয়, কিন্তু সবাই না। এখান থেকে শিবির কর্মী দের সনাক্ত করে বহিস্কার করা যেতে পারে। তাই আগে মাদ্রাসা বানান তার পর বন্ধ করতে বলেন। জামাতিরা বিভিন্ন শরীয়াহ ভিত্তিক অর্থিক প্রতিষ্টান স্থাপন করেছে। যেগুলা বেশ লাভ জনক প্রতিষ্টান এবং সরকার এখানে থেকে বিপুল অর্থ ট্যক্স হিশাবে পায়। এগুলা বন্ধ কররে দিলে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে। এই সবের দায় কে নিবে আপনি??? যদি বলেন সরকার সব দ্বায়িত্ব নেবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কারন সরকারের সে যোগ্যতা নেই। এই ক্ষেত্রে এইসব প্রতিষ্টানের দ্বায়িত্ব/ মালিকানা তৃতীয় কোন পক্ষের কাছে যারা অজামাতি বা অরাজনৈতিক তাদের কাছে হস্তান্তর করা যেতে পারে বা আর অন্য পদক্ষেপ নেয়া যেতে পারে যেটা দেশের বড় বড় অর্থনীতিবিদগন ভাল বলতে পারবেন। "সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" হুযুগে নিজের ক্ষতি নিজে করবেন না।

বি. দ্রঃ আমার এই লিখা পড়ে কেউ যদি আমাকে জামাতি বলে গালি দেন তাতে আমার কিছুই আশে যায় না। এক জন সাধারন মানুষ হিশাবে যা মনে হইসে সেটাই তুলে ধরছি। আর জেবতিক ভাইকে বলব আপনার মতো এরকম সচেতন মানুষ এই ধরনের কথা কিভাবে বলেন সেটা আমার বোধগম্য নয়। আর ইদানিং আপনার কর্মকান্ডে মনে হচ্ছে আপনি আন্দলনের পাশা পাশি নিজের পপুলারিটি বড়ানর জন্য বেশ আটঘাট বেধে নেমেছেন। অনেকটা রথ দেখা আর কলা বেচার মতো। আপনারা শুধু বলেই যাবেন কাজের কাজটা কেউ করবেন না। জানেনতো কবি বলেছেন - আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমরা সাধারন মানুষরা সেই ছেলের অপেক্ষাতেই আছি। ধন্যবাদ!!
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×