somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু ও মাল্টিভার্স!!!

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু ও মাল্টিভার্স--------

কষে একটা চড় খেল আলী হোসেন।

গাল ফেটে ছয় আঙ্গুলের একটা দাগ বসল।
গাল ফাটার সাথে সাথে চোখ ফেটেও জল ঝরতে লাগল।
চড় খাওয়ার কারন সে নিজেও জানে না।

কারন না জানিয়ে কাস্টমার তাকে চড় মারতে পারে না। কাস্টমার একটা মহা ভুল করেছে। এই ভুলের শাস্তি একটায়। এটা ছাড়া অন্য কোন বিকল্প শাস্তি তার মনেই আসে না।

অভদ্র কাস্টমারের মুখে পিশাপ করে দিতে হবে।

কাস্টমার হা করে দাঁড়িয়ে থাকবে, আলী হোসেন পিশাপ করবে। এজন্য তাকে একটা উচু ফার্নিচারের উপর দাড়াতে হবে। উচুতে দাড়ালে পিশাপের ধারা মুখে টার্গেট করতে সুবিধা হবে।

আলী হোসেন আগে একটা চায়ের স্টলে কাজ করত। একদিন স্টলে ইউনিয়নের চেয়ারম্যান সাঙ্গপাঙ্গদের নিয়ে গল্প করছিল।
চেয়ারম্যান একবার মৃদু স্বরে বলল,

‘ওই, আলী পানি দিতে কই না? দিস না কেন হারামজাদা?
বলেই তাকে একটা চড় মেরেছিল।

সেদিনও আলীর মেজাজ চুড়ান্ত খারাপ হয়েছিল। কলপাড়ে গিয়ে একগ্লাস পানি নিয়ে তাতে সে অল্প কিছু পিশাপ যোগ করে দিল।

চেয়ারম্যান যখন ঢকঢক করে সেই পানি খেল, আলী হোসেনের অনেক ভালো লাগল। গালের ব্যাথাটা মুহুর্তেই ভালো হয়ে গেল।

আজও তার তার মেজাজ চরম। সেদিনের গ্লাস পদ্ধতি আজ কাজ করবে না। অন্য কিছু ভাবতে হবে।

কাস্টমার তো হা করে বসে বসে পিশাপ গিলবে না। অজ্ঞান করে তাকে মাটিতে শুইয়ে দিতে হবে।

আলী হোসেন অজ্ঞান করার উপায় খুঁজছে।

সিনেমাতে মাথার পেছনে কাঠের বাড়ী মেরে অজ্ঞান করে করা হয়।
আলী হোসেনের ইটের বাড়ী দিতে ইচ্ছা করছে।
আশেপাশে কোন ইট নেই। প্রচুর পরিমান চ্যালা কাঠ আছে।
ইটের বাড়ী না দিতে পারলেও কাঠের বাড়ী দেওয়া যায়।
কাস্টমার অন্য গভীর মনযোগের সাথে ফার্নিচারগুলো দেখছে।

আলী হোসেন একটা চ্যালা কাঠ হাতে নিল। কাস্টমারের পিছুপিছু দাঁড়িয়ে গেল। পজিশন ঠিক আছে। এখন মাথার পেছনের দিকটাতে বসিয়ে দিতে পারলেই হবে।
সিনেমাতে মাথার পেছনেই আঘাত করে অজ্ঞান করা হয়।

‘এই আলী, কি করছিস?’

চমকে পেছনে তাকাল। আকবর মামা দোকানে এসেছে।
আকবর মামা দোকানের মালিক। এসেই ক্যাশে বসে পড়লেন।

মামা ঘটনা বুঝতে পারে নি। আরেকজন মারতে গিয়ে আলী হোসেন নিজে বেঁচে গেল।

তবুও আলী হোসেন এর মনটা চড় খাওয়ার পর থেকেই খুতখুত করছে।
একটা প্রশ্নের উত্তর সে খুজে পাওয়া যাচ্ছে না।

কেন তাকে চড় মারা হল।

এতো সুন্দর করে পালিশ করা ফার্নিচারটা নিতে বলায় তাকে চড় মারা ঠিক হয়নি। ফার্নিচারটার দামও কম। বহনের সুবিধা অন্য ফার্নিচারদের চাইতেও বেশী। চারপাশে চারটা হাতলও আছে।
কাস্টমারকে আলী হোসেন নিজেই বলল,

‘স্যার ভালো ফার্নিচার লিবেন?’

‘হুম।’

‘এইডা লেন। মাঝখানে জিনিস রাখার বিরাট জায়গা। ধরতিও সুবিধা পাইবেন। হাতল চাইরডা। ডাসাগুলা দেহেন না। শাল কাঠের। অনেক দিন থাইকা পালিশ করতাছি কেউ কিনে না। আপনে কিনেন। কামে দিব। আগে ছিল তিনহাজার টেকা দাম। দুইবছর থেইকা কেউ কিনে না তাই আপনারে একহাজার টেকায় দিলাম। মালিকে কিছু কইব না। আমিই ফাইনাল করে দিলাম। নিয়ে যান। শোবার ঘরে খুব সুন্দর মানাব।’

কথাগুলো এক নিশ্বাসে শেষ করেই আলী হোসেন ফার্নিচারটা কাস্টমারকে দেখিয়ে দিল।

অমনিই কাস্টমার আলী হোসেন নামক নয় বছুরের অকালপক্ক গরীব ছেলেটার ছোট্ট গালে চড় বসিয়ে দিল।

গাল ফেটে সাথে সাথেই ছয় আঙ্গুলের একটা দাগ বসে গেল।
কাস্টমারের চেহারা গদাম আকৃতির। তার বাম হাতে ছয়টা আঙ্গুল।
বাম হাত দিয়েই সে আলীর ছোট্ট গালে জোরে থাপ্পড় বসিয়েছে।

যে ফার্নিচারটাকে সে শোবার ঘরে সাজিয়ে রাখার কথা বলেছিল সেটা একটা খাটিয়া।
মৃতদেহ কবর পর্যন্ত বহন করার খাটিয়া।

জীবনের একমাত্র বিশ্বস্ত সত্য মৃত্যু। অথচ এই জিনিসটাকে সবচাইতে বেশী ভয়।

মানুষের একটা উল্লেখযোগ্য স্বভাব হলো নিজেকে ধোকা দেওয়া। ধোকার প্রধান হাতিয়ার কান্না। ভয়ানক আর মৃত্যুমাখা সিনেমা-বই পড়ে চোখে গোপনে পানি আনা আমাদের স্বভাব।

মৃত্যু নিয়ে সুন্দর একটা কবিতা পড়লাম। কবিতাটা পরে কেমন যেন অসম্পুর্ন অসম্পুর্ন মনে হচ্ছে।
ইচ্ছা করছে কবিতার সম্পুর্নতা আনতে। সম্পুর্নতা আনতে হলে মরতে হবে।
কবিতার পুর্ন ভাব বুঝতে হলে মরে যেতে হবে।

মাঝে মাঝে সবার এরকম অদ্ভুত ইচ্ছা হয়।
একবার মরেই দেখি না।

মৃত্যুর কথা ভাবলে মাঝে মাঝে ভয় পেয়ে যাই। ভয় পেলে প্রথম উপসর্গ হল হাটু দুর্বল হয়ে যাওয়া। মনে হয় হাটু ভেঙ্গে পড়ে যাব।

হাটুতে শক্তি ফিরিয়ে আনার একটা বিকল্প পদ্ধতি পেয়ে গেছি।
পদ্ধতিটা বিজ্ঞান সম্মত।

একবার চিন্তা করুন আপনার পরিচয়।

‘আমি কে?’
শুধু এই অনুভূতিই মস্তিষ্কে ২০-ওয়াট শক্তি সঞ্চালন করতে পারে।

আমরা না বুঝতে পারলেও সক্রেটিস কিন্তু এই বিজ্ঞান খুব ভালোয় বুঝেছেন।

“নিজেকে চেন?”

শুধুমাত্র এই কথাটা বলায় রাজা সক্রেটিসকে ফাঁসি দিলেন।

মৃত্যু নিয়ে আইনস্টাইনের একটা থিউরী আছে।

আইনস্টান বলেছেন,
সময় অতীত-বর্তমান-ভবিষ্যতের মধ্যে পার্থক্য শুধু একগুঁয়ে বিভ্রমের। সময়ের বাইরে হিসাব করলে বা অসীম সময়ে হিসাব করলে মানুষের জীবন-মৃ্ত্যুর ফলাফল দাঁড়ায় সে জীবিত অথবা মৃত। অসীম মহবিশ্বের হিসাবে তুচ্ছাতিতুচ্ছ এক মানুষের জীবন-মৃত্যুর হিসাব অতি গৌণ। তবু মৃত্যুই শেষ কথা নয়।
পৃথিবীওয়ালা মহাবিশ্বের মৃতের যে শক্তিটুকু ছিল তা হয়তো আরেকটা কোনো মহাবিশ্বে জীবন হিসেবে বিকশিত হচ্ছে।”

হিসাব ক্লিয়ার। পানিত মত...

মাল্টিভার্স তত্ত্ব বলে,

যেকোনো বস্তুর যেকোনো অবস্থার বিপরীতে আরেকটি অবস্থা দাঁড় করানো থাকে। এই অবস্তানটা হবে তার বর্তমান অবস্থার ঋণাত্মক।
জীবনের বিপরীত ও ঋণাত্মক অবস্থান হলো মৃত্যু।

বিজ্ঞান বলে আমাদের মাত্রার পৃথিবীর বাইরে সমান্তরালে অন্য মাত্রার অসীম সঙ্খ্যাক মহাবিশ্ব আছে।

এই বিশ্বে আমরা জীবিত। সেখানে হয়তোবা এখনো জন্মায় নি। অথবা অনেক আগেই মরে গেছি।
অসীম সঙ্খ্যাক পৃথিবীতে হয়তোবা এখনো বেঁচে আছি।
বহাল তবিয়তেই...

জীবনের চব্বিশ ক্যারেটের খাঁটি সত্যাটাকে উপলব্ধি করার ক্ষমতা কয়জনের আছে?

আসুন...
ভয় ঝেড়ে ফেলি...
অন্য কোন মাত্রার পৃথিবীতে ভ্রমণ করি। চলে যাই। এই মাত্রার পৃথিবীতে জীবন অসহনীয় হয়ে উঠেছে......
মৃত্যুই শেষ কথা নয়...

আপনার মৃত্যু অন্য কোন আপনাকে জীবন দান করবে।
অন্যকোন মহাবিশ্বে, অন্য কোন মাত্রায়...
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×