somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন স্যার!!! কাঁদে মন আজি দেয়ালের লাগি!!!

১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যরাত।

মতি মিয়া ইমাম সাহেবের বাসার সামনে দাঁড়িয়ে আছে।

ইমাম সাহেবের খিচুনী হচ্ছে। সাথে রক্ত বমি। বমি করে তিনি বিছানা ভিজিয়ে ফেলেছেন। দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছে না।

উপজেলার ডাক্তার আনিস দুইটা প্যারাসিটামল আর ডমপেরিডন পাঠিয়েছেন। মতি মিয়া ইমাম সাহেবের কাছে পৌছে দিবে।

ইমাম সাহেবের গায়ে জ্বর নেই। শুধু খিচুনী আছে। খিচুনীর কারন মহালজ্জার। গ্রামের চেয়ারম্যান তাকে পুরো গ্রাম ঘুরিয়েছেন। ন্যাংটা করে। পরনে একটা সুতাও ছিল না। ব্যভিচারের শাস্তি। একটা বাচ্চা ছেলের সাথে ব্যভিচার। ছেলেটা প্রতিদিন মসজিদের ইয়ামামের কাছে আধা লিটার দুধ পৌছে দিত। গতকাল নাকি দুধের বাটিসহ ছেলেটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা দিয়েছেন।

বদি নিজে চক্ষে দেখেছে। চেয়ারম্যান বিশ্বাস করেছেন। মিথ্যা হলে “আল্লাহর কইরা লাগে, হাছা কইলাম” বলে বদি কইরা কাটত না। কইরা কাটতে কলিজা লাগে। বদির সেই কলিজা আছে। চেয়ারম্যানের সাথে থাকতে থাওক্তে কলিজা জন্মাইছে। কলিজা এখন বাড়ন্ত। বিচি লাউগাছের গাছের মতো।

মতি মিয়া জানে বিষয়টা মিথ্যা।
একগুয়ে চেয়ারম্যান মাঝে মাঝে মিথ্যা বিচার করেন। বিচারের কারন সবক দেওয়া। মাঝেমাঝে তার সবক দিতে ইচ্ছা করে। সৃষ্টিকর্তা যদি প্রত্যেক বৈশাখে কাল-বৈশাখী দিয়ে মানুষকে সবক দিতে পারে মানুষ কেন পারবে না? রক্তের ছেলে যদি বাপের মতো মেজাজী হয় তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টিও সৃষ্টিকর্তার অন্য সৃষ্টিকে সবক দিবে। লোহার ওজনে লবন, কাটায় কাটায় ওজন।

মতি মিয়া গ্রামের মসজিদের পাশে দাঁড়িয়ে আছে। মসজিদটা গ্রামের বাইরে।
মসজিদের পাশেই ইমাম সাহেবের বাসা।

একা মানুষ। রান্নাবান্না করে একা একা খান। কারো সাথেও নেই পাচেও নেই। সাত পাঁচ বোঝার বয়স সবার হয় না। ইমাম সাহেবেরও হয় নি।
মতি মিয়ার বোঝার বয়স হয়েছে। বাজারে নতুন বেটি এসেছে। নাম মর্জিনা।
মতি প্রতিদিন সেখানে সাত-পাচ হিসাব করতে যায়।

মতি মিয়া লজ্জা পেয়ে গেল।
নিজে চোর হলেও মসজিদের পাশে এরকম কথা ভাবা ঠিক হচ্ছে না। কেয়ামতের আলামত দেখা যাচ্ছে। কেয়ামতের সময় মসজিদ আর সিনেমা হল পার্থক্য করার মানসিকতা সবার থাকবে না। কিছুক্ষন আগেই মতি মিয়ার ছিল না।

অনেকক্ষন হয়ে গেল।
দরজায় ধাক্কাধাক্কি করেও ইমাম সাহেবকে পাওয়া গেল না। মতি মসজিদের পাশেই তেতুল বনের দিকে তাকাল। একজন লোক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ইমাম সাহেব। এতো রাতে তেতুল বনে কি করছেন? মাথা ঠিক নেই তাই মনে হয় ভুল করে গেছেন।

মতি তেতুল বনে গেল। ইমাম সাহেব রাতের বেলা এখানে কি করছেন জানা দরকার।।
চারদিকে অন্ধকার।
ঝিঝি পোকার সুর থেমে গেছে। গ্রামের বাইরে এমন নির্জন এলাকায় তেতুল বনে মতি মিয়া অবাক হয়ে গেল। ইমাম সাহেব দাঁড়িয়ে নেই। তিনি ঝুলছেন। একটা রশিতে তেতুল গাছের সাথে ঝুলছেন।

মতি মিয়া ভয় পেল না। একটু অবাক হল। দ্রুত কয়তানে ঝোলানো ছোট্ট পেচানো কাচিটা দিয়ে রশিটা কেটে ফেলল। ইমাম সাহেবকে মাটিতে নামিয়ে আনল।

ইমাম সাহেব এখনো বেঁচে আছেন। মুখ দিয়ে শুধু ঘোঁঘোঁ শব্দ করতে লাগলেন। মনে হয় পানি খেতে চাচ্ছেন।
মতি পানি আনতে গেল।
ঠিক এক মিনিটের মাথায় ইমাম ইয়াকুব মোল্লা মারা গেলেন।

গভীর রাতে তেতুল বনে একটা লাশ নিয়ে মতি মিয়া বসে রইল। সকাল হওয়ার জন্য সে বসে রইল ঝিম ধরে। তার সামনে ইমাম সাহেব শুয়ে আছেন। মৃত। চোখটা খুলে আছেন। মনে হচ্ছে মতির দিকে তাকিয়ে আছেন।

মতি চোখ দুটো বন্ধ করে দিল।

.........তেতুল বনে জোসনা, হুমায়ূন আহমেদ।

[হুমায়ূন স্যার,
নিজের ভাষায় আপনার লেখার ভাব দিয়ে নতুন করে লিখলাম। মুল ভাব একই রেখেছি। নিজগুনে ক্ষমা করে দিবেন। মাঝে মাঝে যখন হাতে লেখা আসে না আপনার ও অন্যান্য লেখকদের লেখায় হাত দিই। কাহিনীটা নতুন করে লিখি। ভাব তাদের আমার ভাষা। নেহাতই মজার ছলে। ভয় নেই স্যার, এই লেখাগুলো আমি কখনোই প্রকাশ করি না। আজ এই লেখাটা শেয়ার করব। এটা আপনার শাস্তি। তেতুল বনে জোছনা বইটা পড়ে সারারাত ভয়ে ঘুমাতে পারি নি। আপনি একাএকা ঘুমাবেন আর আমরা জেগে থাকব তাতো হয় না স্যার।

লেখাটির আরো একটি উদ্দেশ্য আছে।
স্যার আমি তাদের মতো না। আপনি গুরু মেনেছিলেন রবী ঠাকুরকে । আমি মেনেছি আপনাকে।

আমি লজ্জিত ও মর্মাহত হয়ে যাই আপনার "দেয়াল" উপন্যাসটা পড়ে। শতবার শত লাইনে মনে হয় এটা আপনার লেখা না। আপনার লেখা আমি হাড়ে হাড়ে চিনি। এই শুকনা হাড় আপনার না।

আপনার লেখা বিকৃত করা হয়েছে। আপনার “জোসনা ও জননীর গল্প” এ আমি মেজর জিয়াউরকে দেখেছি। দেয়ালে তাকে সম্পুর্ন উল্টোভাবে দেখানো হয়েছে। জিয়াউর সাহেবকে পা গাছে বেঁধে মাথা মাটিতে ঝুলানো অবস্থায় রাখা হয়েছে (এটা কোন পলিটিসিয়ানের কথা নয়। বিএনপিপন্থীও ভাবার অবকাশ নেই)।

বইটির মুল বক্তব্য বদলাতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়। বিষয়বস্তু পাল্টানোর জন্য মামলা করা হয়। একজন মহান শিল্পীর শিল্পকে ছোট করে অসম্মান কড়া হয়েছে।

আপনার ব্যক্তিত্ব আমি জানি স্যার।
যে বইয়ের কথা বদলানোর জন্য একজন গল্পের জাদুকরকে ছোট করা হয় সেই বই আপনি কোন দিন প্রকাশ করতেন না। মরে গেলেও না। নেহাত অসুস্থ ছিলেন বলে ওরা বেঁচে গেছে।
আপনি মরে গেলেন। আপনার শেষ সৃস্টিকে ধ্বংস করা হল। কাটা ছেড়া করা হল। ইচ্ছামতো ভাষায় লেখা হলো। যে লোক জীবনেও এক লাইন লেখেনি সেই লোক আপনার বইকে নতুনভাবে লিখে ফেলল। আমরা পাঠক সমাজ শুধু চেয়ে চেয়ে দেখলাম।
দেয়ালের শুরুর দিকের সাথে শেষের অর্ধেকের একটুকুও মিল খুজে পেলাম না স্যার। আরেকটা নিশ্চিত “জোছনা ও জননীর গল্প” নামের অমর সৃষ্টি হল না। “দেয়াল” জোছনায় ভিজতে পারল না।

একজন মহান লেখক তার শেষ সৃষ্টিতে আমাদের কি দিতে চেয়েছিল আমরা জানতে পারলাম না।
কোনদিন জানতে পারব না।

কিছুই বলার নেই স্যার। আপনার জন্য দোয়া।......
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×