
-
-
-
-
-
-
-
-
অনন্ত আলোর পরে দেখি একা, এক শূন্যতম চাঁদ
কোন কবির বুকে জন্ম হবে বলে নীল বিষাদের;
প্রাচীন এই নগর দু-হাত খুলে আহবানে ডাকছে তার শীতলতম হাওয়া।
যেন মর্গের দ্বার, শব যাত্রার আগে শেষ দীপাবলি।
অথচ, এই নীল আকাশের নিচে নক্ষত্রেরা আমাদের ডেকেছে কতো কাল
কতো কাল হাতে হাত রেখে মানুষ আর শব্দেরা ডুবে গিয়েছে কাব্যের নামে।
অথচ, একদিন সময় আমাদেরও ছিলো
রঙ রঙা সব ফানুশ হারায়ে যাবে বলে অনন্তের পথে, এসেছে আবার ফিরে,
অথচ একদিন সময় আমাদেরও ছিলো
সন্ধ্যে মাঝির নৌকায় আর তোমার প্রিয় চিত্রার তীরে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


