somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্যারালাইজড

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যারালাইজড
: অরে এহনই বাড়ি থেইক্কা বাইর হইতে বল, এরকম পোলা আমার দরকার নাই,
কোন কাজ নাই কাম নাই সারাদিন খাওন আর হুইয়া থাহন,
: এত কথা কয় মাইনষে, লজ্জা শরম বইলা কিছু নাই তার, কত রকম কটু কথা কয় মাইনষে, আমাগো নাক কান কাটা যায়, সমাজে মুখ দেহান যায় না, তবু পোলার আক্কেল অয়না, দ্যান অরে বাড়ি থেইক্কা বাইর কইরা,
: যেদিক চোউখ যায় যাইতে কও, আমার কথা কি শোনেনা, রাস্তার ধারে গিয়া ভিক্ষা করতে কও, আমি আর খাওয়াইতে পারুম না, শিয়াল কুত্তার মত আমার আমার ভাত যেন ধ্বংস না করে, বাইর থেইকা আইসা যেন দেহি আপদ টা দুর হইছে,।
প্রায় প্রত্যেকদিনকার সকালের আমার রুটিন এটি, আমি জানি প্রত্যেকদিন সকালে এরকম কিছু শুনতে হবে আমাকে, খুব খারাফ লাগে, তবুও গা সাওয়া হয়ে গেছে, আজকে সকালের কারন টা কি এখোনো বুঝতে পারছিনা, কিন্তু আমার অন্যায় কি সেটা জানি, আমি অনার্স পড়ুয়া ছাত্র, নিজেকে বোকাও মনেহয় না, তবে তো না বুঝবার কারন নেই, আমি অসহায়, ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যাই, হাটার জন্য ক্র্যাচ ই ভরসা,
প্রত্যেকদিন নিরবে কাঁদি, সবার আড়ালে সৃষ্টিকর্তাকে ভৎসর্না করি, কি এমন পাপ করেছিলাম আমি যে কারনে এরকম শাস্তি পেতে হলো।
আমার সামনেই অনেকে অনেকরকম কথা বলে, কেউ কেউ বলে এটা আমার পূর্বপুরুষদের পাপের ফল, পূর্বপুরুষরা পাপ করলে তার শাস্তি কেন আমি পাবো, কে জানে, ওসবে আজকাল কান দেইনা, তবুও মানতে হয়, আর পাঁচ দশ জনের মত স্বাভাবিক আমি নই, এটা পরিবেশ পরিস্থিতিই মানতে বাধ্য করে আমাকে, সারাদিনের সঙ্গী বই আর ফোন, সারাক্ষণ ঘরেই থাকি আমি, বিকেলবেলা খুব বেশি হলে পুকুরপাড়, আমি কখোনোই বাইরে যেতে চাইনা, আমার "বন্ধুরা" নানান জায়গায় যায়, আমারো মাঝেমধ্যে যেতে ইচ্ছে করে, কিন্তু ওরা আমাকে এড়িয়ে চলে বিধায় ইচ্ছেটা উদয় হওয়ার সাথে সাথেই দমন করে ফেলি, ওরা বাইরে ঘুরতে যায়, পার্টি করে, কনসার্টে যায়, ইচ্ছে হলেও একাও যাইনা, একটা সুস্থ ছেলের যেটা আধুনিকতা, আমি করলে সেটা অন্যের হাসির খোরাক, আমি হই উপহাসের পাত্র, এসব খুব পোড়ায় আমাকে,, সবচেয়ে খারাফ লাগে বাবা মার অবহেলা,, আমি তাদের কাছে বোঝার মত, তাদের কলংকের কারন, বাবা সমাজের প্রতিনিধিত্ব করেন, তার সোসাইটিতে মুখ দেখাতে পারেন না, এসব আমি প্রতিনিয়তই শুনি,, বলবেন নাই বা কেন, আমার বয়সী ছেলেরা আজকাল চাকরি করে নিজের খরচ নিজেরা চালাচ্ছে, সংসারের হাল ধরছে, আর আমি,,,,,,,,,,,????
অনেক সময় ইচ্ছে করে দুরে কোথাও চলে যাই, পারিনা, প্রকৃতি আমার সে পথ রুদ্ধ করে দিয়েছে, কোথায় যাবো, অনেকবার পুরোপুরি মনস্থির করে ফেলেছি, - আত্মহত্যা করবো, নিজেকে হয়তো খুব ভালোবাসি তাই পারিনি,
কিছুটা পড়াশোনা করেছি বলে ভিক্ষাকে আত্মহত্যার চেয়েও নিম্নমানের পথ মনে হয়, আমি কক্ষোনোই তা করতে পারবোনা, চাকরির জন্যও অনেক জায়গায় আবেদন করেছিলাম, হয়নি, আমার মত যারা, তারাই জানে জীবন কত কঠিন, চোখ মেললেই হাজার লক্ষ মানুষ, কিন্তু আমার মত নয় কিংবা আমি তাদের মত নই, মানুষও তাই মনে করে, যেটা ইতিমধ্যেই বুঝে গেছি। আচ্ছা, আমারর তো সবার মত সুস্থ মস্তিষ্ক আছে, তাহলে এত ভেদাভেদ কেন?
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×