স্রষ্টার আবিচার
০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ থেকে দু মাস আগে কী এক কাজ শেষে রাতে হাইকোর্টের সামনে দিয়ে আসছিলাম বাসার দিকে । বোধহয় এগারোটার মতো বাজে তখন । গতিময় ঢাকাতে এ সময়েও রাত ততোটা গভীর হয় না । রিকশার টুংটাং আর গাড়ির ভেঁপুর শব্দে নীরবতা ভেঙ্গে খানখান হচ্ছে । অধিকাংশ পথিকের ঘরমুখী ভাব সুস্পষ্ট । রাস্তার পাশের ফুটপাতে আর রোড ডিভাইডার গুলোতে অনেক গুলো মানুষ ইতোমধ্যেই দখল নিয়েছে ।কেউ কেউ প্রচন্ড মশার কামড় আর গাড়িঘোড়ার প্রচন্ড শব্দের মাঝেও কর্মক্লান্ত দেহটা ঘুমের কাছে সপে দিতে চেষ্টা চালাচ্ছে । অসস্থিতে এপাশ ওপাশ করছে বারবার । অনেকে কুন্ডলী পাকিয়ে ঘুমিয়েও পড়েছে । কারো গায়েমাথায় ময়লা চাদর জড়ানো, তাতে যদি মশার প্রকোপ একটু কমানো যায় !
হাঁটতে হাঁটতে অবাক হচ্ছিলাম নিজের অবস্থাটা একটু চিন্তা করে । রুমে ঘুমানোর সময় আলোহীন নিঃশব্দ একটা পরিবেশ আমার চাই । ভবনের উপর তলায় থাকি বলে মশারী না লাগালেও খুব একটা মশার প্রকোপ নেই । ঘুমের মাঝে রাস্তায় গড়িয়ে পড়ার কিংবা কারো লাথি খেয়ে মাঝরাতে ঘুমানোর যায়গা হারানোর সম্ভাবনা তো মোটেও নেই । এই রাস্তার মানুষগুলোর কষ্টের তুলনায় আমার ঘুমের ব্যবস্থা তো রীতিমত রাজকীয় বলা চলে !
কী দারুণ বৈষম্য ! অথচ ওই ফুটপাতের মানুষটা কিংবা আমি কেউই তো স্রষ্টার সাথে দর কষাকষি করে আমার মায়ের জঠরটা দখল করিনি । অথচ খুব বড় রকমের কোন ব্যত্যয় না হলে আজীবনই আমি অমন আরাম করে তুলোয় মোড়া বিছানায় ঘুমুতে থাকবো আর ওরা রাস্তার নেড়ী কুকুরের মতো কখনো এখানে কিংবা সেখানে ঘুমাতে থাকবে ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন