somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

গল্প: ঘোড়া আংকেল

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যন্ত্রের যুগে ঘোড়ার পিঠে চড়ে যাতায়াতের ব্যাপারটা একটু হাস্যকর হলেও আমজাদ আলি তাই করেন। তবে ভদ্রলোকের দুঃখের সীমা নাই, কারন মানুষ তাকে আমজাদ না ডেকে 'ঘোড়া আংকেল' ডাকে।
আমজাদ ভদ্রলোক নিজেকে জমিদারের বংশদর পরিচয় দেন। একদিন পাড়ার খুঁড়া জেঠু জিজ্ঞেস করেছিলো, কোন জমিদারের বংশদর তুমি আমজাদ? আমজাদ আলি চোখের চশমা নাকের ডগায় এনে চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন "আপনি কথা বেশি বলো। হাদিসে আছে কথা বেশি বলা লোক আল্লাহ পছন্দ করেন না। কথা কম বলবেন!" খুঁড়া জেঠু আহত গলায় বললেন ও আচ্ছা! ও আচ্ছা!

আমজাদ সাহেব ভেবেই পান না, ঘোড়ার পিঠে যাতায়াত করা একজন মানুষকে কি করে মানুষ অসম্মান করে। এইতো সেদিন পাড়ার জৈনক বালক তাকে বললো "তা ঘোড়া আংকেল, আপনার ঘোড়ার বয়স কতো?" আমজাদ সাহেব মুখে কিছু বললেও চশমার উপর দিয়ে তাকিয়ে মনে মনে বললেন "তুই বেটা সেদিনের ছেলে, এখনো দুধ খাস! ঘোড়া সম্পর্কে তুই কি জানিস! ঘোড়ার বয়স দিয়া করবি কি? ঘোড়ারে বিয়া করবি!"

এতোকিছুর পরও আমজাদ সাহেব গত চার বছর ধরে ঘোড়ার পিঠেই চড়েন। রোজ বিকেলে তিনি ঘোড়া নিয়ে এলাকায় চক্কর দেন। ভাবখানা এমন যে, রাজ্য ঘুরে দেখতে বের হয়েছেন রাজা। আমজাদ সাহেবের বড় ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলে 'বাবা টাকা পাঠাচ্ছি, একটা বাইক বা গাড়ি কিনে নেও! আমজাদ সাহেব ঠোটের কোন দিয়ে হাসেন। "তিনি এতটা গাড়ি কিনবেন আর সে গাড়ির ড্রাইভার তাকে নিয়ে যত্রতত্র ঘুরবেন, গাড়িতে গান বাজবে, মনিটরে বেগানা মেয়েছেলে নাচানাচি করবে" ভাবতেই আমজাদ সাহেবের মুখ দিয়ে আফসোসের চু চু শব্দ বের হয়ে আসলো। এতো বোকা তিনি না!

আমজাদ সাহেব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন, স্বপ্নে দেখেন তার ছেলে তাকে ফোন দিয়ে বলছে "বাবা আরব থেকে এক নাম্বার উঁট পাঠাচ্ছি! এখন থেকে উঁটের পিঠে চড়বে!"

গল্প লিখার গল্পঃ
এক সন্ধ্যার গল্প, হেডফোনে গান শুনতে শুনতে হাটতে বের হয়েছি। রানওয়ের পাশে দেখলাম মানুষের জটলা। কাছে যেতেই দেখলাম লুঙ্গি পরা উলের টুপি মাথায় দেওয়া এক ভদ্রলোক রাস্তার পাশে উপুত হয়ে পড়ে আছে, অদূরে গাছে দড়ি দিয়ে একটা রোগা ঘোড়া বাঁধা। লোকজনের কাছ থেকে শুনলাম ভদ্রলোক ঘোড়ার মালিক। সামান্য মিসটেকের কারনে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন। না হলে তার দ্বারা ঘোড়ার পিঠ থেকে পড়া অসম্ভব। তখনই আমার মাথায় ঘোড়া এবং এই ভদ্রলোককে নিয়ে গল্প লিখার আইডিয়া আসলো। গল্প লিখতে গিয়ে দেখলাম এটাকে অনেক বড় গল্পে রুপ দেওয়া যায়।
যাইহোক, গল্প বা বড় গল্প (?) এখনো লিখা শেষ হয়নি। সংক্ষিপ্ত আকারে এখানে পোষ্ট করলাম। শেষ হলে পুরোটা পোষ্ট করবো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×