যাকাত আনতে ঝরে গেছে জীবনের স্পন্দন
গরীবের বুকে স্বজন হারানোর গভীর ক্রন্দন
প্রভু এ নয়কি তোমার করা, ধনী গরীবের বন্ধন?
এদেশের একটা ধনিক শ্রেনী, ভয়ংকর ডাকাত!
হাকে ঢাকে ঢোল পিটিয়ে দেয় তাদের যাকাত
পাওনা আনতে গেলে, হতে হয় কুপোকাত
ওদের ঘরের দরজায় করি, উদ্ধত পদাঘাত
যাকাতের শাড়ি আনতে স্বজন গিয়েছে, মরি
এসো তবে হকদার সবে, ক্ষমাহীন বিদ্রোহ করি
আনতে যাবে না কেউ, যাকাতের শাড়ি
ওরা খুঁজে পৌঁছে দিয়ে যাবে, বাড়ি।
যদি সত্যি যাকাতের হকদার হয়ে থাকি
প্রভু কৃপণ নয়, নিশ্চয় দেবেন না ফাঁকি
তবে যাকাতের আনতে যাবার দরকার টাকি?
আনতে যাবে না কেউ, যাকাতের শাড়ি
ওরা খুঁজে পৌঁছে দিয়ে যাবে, বাড়ি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


