somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্যে কালজয়ী চরিত্রগুলো যদি নতুন বৈশিষ্ট্য নিয়ে আবার ফিরে আসে; তবে ক্ষতি কি?

২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সকলেই কিছু নিজের মাথা হইতে গড়িতে পারে না, এইজন্যই ছাঁচের আবশ্যক হয়"-রবীন্দ্রনাথ মেঘনাদবধের সমালচনা করতে গিয়ে বলেছিলেন। তো বিখ্যাত কবি সাহিত্যিকগণ যে পরিমাণ ছাঁচ তৈরী করে গেছেন তাতে খুব একটা নতুন ছাঁচ তৈরী করা কঠিন হয়ে পড়েছে। কেউ বিদ্রোহী টাইপের কিছু লিখলেই মনেহয় এটা তো সুকান্ত, নজরুলের কপি; কেউ গাছ নদী মাঠঘাট নিয়ে লিখলে মনেহয় জীবনান্দের কপি....ইত্যাদি। মোটামুটি যত প্রকারের আবেগের বেগ আছে সেগুলো গুরু, ঠাকুরেরা লিখে বলে কয়ে গেছেন। লিখার মৌলিক যায়গাগুলোতে বিচরণ করে, "এই প্রজন্মের ভাবাবেগকে সেকেন্ডহ্যান্ড বানিয়ে দিয়েছেন"।

তো আনন্দের ব্যাপার এই, পুরোনো গানের বাণী ঠিকরেখে নতুন বাদ্যযন্ত্রের সংযুক্তিতে গানগুলো নতুন মাত্রা পেয়েছে, এতে কিছুগান শুনতে আগের চেয়েও ভাললাগে। যদিচ দিনে ২০০-২৫০ নতুন গান রেকোর্ডিং হচ্ছে কিন্তু একটা গানও কিছুদিন বেঁচে থাকারমত প্রাণ পাচ্ছে না। কিন্তু পুরোনো গান নতুন করে আসলে তার আবেদন কমছে না, বড়ং বাড়ছে। তো বলছিলাম, মিউজিকে যদি ফিউশন ঘটিয়ে ভাল করা যায় তবে লিখালিখিতে কেন নয়?

যে দেবদাস কে আমরা চিনি তিনি ফেবু ব্যবহার করেন না, আমাদের কাছে অপরিচিত মনে হয়। ফটিক চক্রবর্তী কম্পিউটারে গেম খেলে না, আমাদের অপরিচিত মনে হয়। অমিত-লাবণ্য কেন চ্যটিং করেন না?! হা হা হা। আর কেনইবা শুভ্র হিমু, মিসির আলীকে আমারা হারিয়ে ফেলব? হিমু নতুন আঙ্গিকে হলুদ পাঞ্জাবীতে একটা ট্যাব নিয়ে ঘুরাফেরা করলে ক্ষতি কি? এযুগে বিসিএস না পাওয়া যুবকেরা যদি অমলকান্তি কিংবা আদুভাই হয়ে আবার ফিরে আসে এই প্রজন্মের লিখায়, তবে সাহিত্যের কী ক্ষতি হবে? গল্প-উপন্যসের চরিত্র সাহিত্যের চরিত্র কি নষ্ট হয়ে যাবে? জানতে চাই।

একটা চরিত্র তৈরী করা ও তাতে প্রাণ দেয়া চারটিখানি ব্যপার নয়। লেখক মরে গেলে কি তার সৃষ্ট চরিত্র মরে যাবে? বা নিশ্চল পড়ে থাকবে? এই চরিত্রগুলো নিশ্চল হলেও তো ছায়ারমত বেঁচে আছে পাঠকের হৃদয়ে। চরিত্রগুলোতে বেশ খানিকটা প্রাণ সঞ্চারিত করে যদি ফিউশন ঘটানো যেত; তাহলেই বুঝি.....
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×