মাঠে পানি, ঘাটে পানি, উঠানেতেও পানি
এই বুঝি ঘটেই গেল প্রাণহানি।
বাঁচার জন্য যায়গাতো নাই একটুখানি
পানি পানি চারিদিকে শুধুই পানি।
বছরবছর মাস খানেকের বন্যা
স্বপ্ন ভেঙ্গে সারা বছরের কান্না।
ঘরের মধ্যে সঙ্গী যখন এক হাঁটু পানি
সেইথেকে ফুরিয়েছে বৃদ্ধার মুখের বাণী।
অনবরত চোখ থেকে নেমে আসে পানি
যদিও বৃদ্ধার চোখে পড়েছে ছানি।
ওহে, শুনছনা কেন; নেই কি তোমাদের কান?
অসহায় বন্যার্ত মানুষগুলোর প্রয়োজন ত্রাণ।


সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



