somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ই বিশ্বনেতা তৈরী করে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নেতা কখন বিশ্বনেতায় পরিণত হন? একজন নেতা যখন একটা দেশের মানুষকে ভালবাসে সেই দেশের মানুষের জন্য ভাবে এবং তাদের জন্য নিরন্তর কাজ করে তখন তিনি ঐদেশের বা ঐঅঞ্চলের মানুষের প্রিয় নেতা বলে বিবেচিত হন। কিন্তু যদি একজন নেতার হৃদয়ে থাকে সীমাহীন ভালবাসা, যিনি বিশ্বের সবদেশের মানুষ নিয়ে ভাবেন ও তাদের মানবাধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যান তখন তিনি আর কোন দেশের বা অঞ্চলের নেতা থাকেননা তিনি হয়ে যান বিশ্ব নেতা। আর বিশ্ব নেতারাই তো পৃথিবীর ইতিহাসে টিকে থাকেন। সব নেতার জীবনে কিন্তু বিশ্ব নেতা হওয়ার সুযোগ আসে না। যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে এসেছে বলে মনেহয়। সম্প্রতি রোহিঙ্গাদের মানবাধিকার ভূলুন্ঠিত হওয়ার খবর প্রতিদিন বিবিসির সংবাদে শুনছি। প্রধানমন্ত্রী যদি এই ভূলুন্ঠিত মানবাতার অধিকার আদায়ের জন্য কথাবলেন তাদের সমস্যার সমাধানের জন্য কাজ করেন তাহলে সত্যি মানুষ তাকে বিশ্বনেতার সম্মান দেবে। তাছাড়া এই সমস্যার যদি একটা সমাধান করতে পারেন তবে তাকেই শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে সম্মান করা উচিতকাজ হয়ে দাঁড়াবে।
বঙ্গবন্ধু কিভাবে বঙ্গবন্ধু হলেন কিংবা জাতীর জনক কিভাবে জাতীর জনক হলেন কিংবা আমরা কিভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত এতো বড় নেতে পেলাম? ৫২, ৫৪, ৫৮, ৬২, ৬৬, ৬৯ এই ‘সময়গুলোই’ তো বঙ্গবন্ধুকে তৈরী করেছে, এই ‘সময়গুলোই’ তো বঙ্গবন্ধুকে জাতীর পিতা হয়ে উঠবার সুযোগ করে দিয়েছে। ফলে ৭ই মার্চে নির্দেশ পেয়েছি, যুদ্ধ করেছি আর অনেক রক্তের বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাই এটা স্পষ্ট যে ‘সময়’ সময়ে-সময়ে শ্রেষ্ঠ নেতা তৈরী করে। সেই সময় হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বনেতা হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমারদের আন্তরিক বিশ্বাস আর একমুহুর্ত অপেক্ষা নাকরে প্রধানমন্ত্রী ভূলুন্ঠিত মানবতার পাশে তথা রোহিঙ্গাদের পাশে দাঁড়াবেন।
কখনই বলছিনা, রোহিঙ্গাদের এদেশে স্থায়ীভাবে আশ্রয় দিতে হবে। বলছি, ওরা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী স্পষ্ট করা হোক, তাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হোক, রাষ্ট্রিয়ভাবে বিবৃতি দেয়া হোক, ইউএনএইচসিআর থেকে অর্থ আদায় করে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হোক, মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা হোক, সামনে বিমিসটেকের সম্মেলনে এই বিষটি জোড়ালোভাবে তোলা হোক, প্রয়োজনে ইউরোপেরমত অভিবাসীদের এশিয়ায় বা দক্ষিণ এশিয়ায় ভাগাভাগি করে নেয়া হোক, ভবিষ্যতে যাতে এরকম সমস্যা সৃষ্টিহলে তড়িৎ ব্যবস্থা নেয়া যায় সেমন একটা নীতি তৈরীর জন্য উদ্যোগ নেয়া হোক, আরো যা যা করা যায় তা দ্রুত করা হোক। এসব করবারমত ক্ষমতা ও যোগ্যতা প্রধানমন্ত্রীর আছে। সুচিরমত আর চুপথাকা নয় কিংবা ঘাড়ের উপর এতোগুলো রোহিঙ্গা নিয়েও এড়িয়ে যাওয়া নয় বড়ং প্রয়োজন সমস্যার মুখোমুখি হওয়া ও সমাধানে বিশ্বনেতার মত পদক্ষেপ নেওয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×