somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ সকল তথাকথিত ভালোবাসার বুকে লাথি মারি!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজের শক্তিশালী একটা মহল বিশেষ কিছু দিনকে নানান কিসিমের দিবসের গ্যাঁড়াকলে ফেলে চুটিয়ে ব্যবসা করছন আর বেহায়পনার সুযোগ সৃষ্টিকরে দিচ্ছেন। মাদক সরবরাহ যদি অপরাধ হয় তবে তথাকথিত প্রবাহমান সস্তা ভালোবাসাকে প্রমোট করাও অপরাধের অন্তভূক্ত করা প্রয়োজন।

এরা একধরনের মেকি দুর্বোধ্যতার আবহ সৃষ্টি করে রেখেছেন। তারা বোঝাতে চাচ্ছেন সময়ের সাথে সকলে এগিয়ে যাচ্ছে। এতে দোষের কিছু নেই। এতে সমাজের মেরুদণ্ডে (তরুণ-তরুণী)মধ্যে যে পচন শুরু হয়ে গেছে তাতে আর উদাসীনতা দেখানো যায় না।

গণমাধ্যমগুলোতে বাণিজ্যিক ভালোবাসার সাজসজ্জা আয়োজন প্রচার প্রচারণা দেখে মনেহয় এসব ভালোবাসা বদ-শ্রেণির চাকচিক্য মাত্র!

তথাকথিত দিবসের নামে পত্রিকাগুলো ভালোবাসার গল্প/কবিতা ছেপেছেন, ভালো কথা! কিন্তু তাতে সাহিত্যে কোথায়? এ তো শুধুই নেকামি আর নষ্টামি! গল্প/ কবিতা পড়লেই মনেহবে সাহিত্যে নেকেমি মধ্যদিয়ে মারাত্বক বিপ্লব সাধিত হয়ে উত্তরাধুনিক যুগ সৃষ্টি হয়েছে আর আমরা তা জানিই না।

দেশের সংস্কৃতি নিয়ে বাণিজ্য হচ্ছে অথচ দায়িত্বশীল সমাজ চুপচাপ নাকে তেলদিয়ে ঘুমোচ্ছেন। সুযোগ পেয়ে নির্বোধ পাংকু তরুণ সমাজ পুতুলনাচের প্রথমাংশে অনুষ্ঠিত প্রকাশ্য নগ্ন নিত্যেরমত রাস্তা-ঘাটে বেহায়াপনায় লিপ্ত। আর অন্যদিকে অথর্ব মূল্যবোধহীন তরুণসমাজ যারা সুযোগপাচ্ছেন না- তারা বুকচাপড়াচ্ছেন।

অভিভাবকগণ যেন মেনেই নিয়েছেন ভালোবাসা দিবসের নামে সব বেহায়াপনা সিদ্ধ। ছেলেমেয়েরা রঙেঢঙে বাড়ি থেকে বের হয়ে যাবে। কখন আসবে ঠিক নেই, কারণ আজ যে তথাকথিত ভালোবাসা দিবস। এরা অভিভাবক নামের কলঙ্ক।

এই বিশ্ব তথাকথিত ভালবাসা দিবসের নাম করে কত যে নারী তার সতীত্ব কে উৎসর্গ করবে, কত পূরুষ তার পৌরুষত্বের উদ্দাম লীলা খেলায় মত্ত হবে তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য। কত নারী-পূরুষ, ছেলে-মেয়ে নিশিদ্ধতার কারনে চিপায় গিয়ে তাদের উশৃঙ্খলতার পূর্ন বহিঃপ্রকাশের মধ্যদিয়ে একে অন্যের ঠোঁটে বিষ ঢেলে দিবে তার ইয়ত্তা নেই। সব কিন্তু এই দিন থেকে শুরু হবে, এর পর থকে চলবে নিয়মিত।

ভালবাসার নামে বেহায়াপনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। এসব তথাকথিত ভালোবাসার বুকে লাথি মারি! হাস্যকর লাগে নিজেদের জৈবিক চাহিদা মেটানোর জন্য ঘটাকরে একটা দিনকে নির্বাচন করে মানুষের সততা নিষ্ঠা শুদ্ধতা,সতীত্ব নিয়ে পৈচাশিক ভাবে খেলা চলছে।

দেশিয় বসন্তের সংস্কৃতিকে উপেক্ষা করে যেন ভ্যালেইনটাইনের জয়ধ্বনি শোনা যাচ্ছে সারা বাংলা জুড়ে। ভাষার মাসে পাশ্চাত্য সাংস্কৃতির আগ্রাশন ঠেকাতে এগিয়ে আসুন। অপসংস্কৃতির হাত থেকে রক্ষ্যা পেতে চলুন ভালোবাসা দিবসের নামে ‘বেহায়াপনার’ বিরুদ্ধে আওয়াজ তুলি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×