১. পিকেটিং
২. অগ্নিসংযোগ
৩. রেল-লাইন উপড়ে ফেলা
৪. মানুষকে অগ্নিদগ্ধ করা
৫. সাধারণ মানুষকে জিম্মি কোরে স্বার্থ উদ্ধার করা
৬. সরকারি তথা জনগণের গাছ কর্তন করা
৭. দেশের সম্পদ, জনগণের সম্পদ ধ্বংস করা
৮. ককটেল, পেট্রোল বোমা মেরে জনমনে আতঙ্ক সৃষ্টি করা
৯. সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া
১০. আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা
১১. সরকারি-বেসরকারি অফিস-আদালতে ককটেল মেরে আতঙ্ক সৃষ্টি করা
১২. সাধারণ ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান-পাট জ্বালিয়ে দেওয়া, ভাংচুর করা
১৩. দুর্বলের সম্পদ সবলেরা অন্যায়ভাবে কেড়ে নেয়া
১৪. সম্মানিত ব্যক্তিবর্গের ও আইন-আদালতের অবমাননা করা, অসম্মান করা
১৫. স্বদেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা উষ্কানি দিয়ে সাধারণ জনতাকে উত্তেজিত করা এবং বিদেশি প্রভুদের দাওয়াত দিয়ে ডেকে আনা
১৬. সংবাদপত্রের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ির ওপরও হামলা ও ভাংচুর করা
১৭. শিক্ষাঙ্গনে সম্মানিত শিক্ষকবৃন্দের লাঞ্ছিত করা, তাদের উপর নির্যাতন করা
১৮. অধিকার প্রতিষ্ঠার নামে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস করা
১৯. দেশের জনসাধারণের মতের , সম্মতির, সন্তষ্টির তোয়াক্কা না কোরে জোর-জবরদস্তি কোরে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা
যে সিস্টেমের দোহাই দিয়ে উপরোক্ত জনবিরোধী কার্র্য্যক্রম চালানো হয়, যে সিস্টেম এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বৈধতা দেয়, যে সিস্টেম মানুষের জীবনকে দুর্বিসহ কোরে তোলে, ধ্বংসের দিকে নিয়ে যায় সেই ভয়াবহ, মরণঘাতী সিস্টেম এক্ষুণি পরিবর্তন করা জরুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




