বিভিন্ন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয় বিশেষ আলোচক হিসাবে কথা বলার জন্য। অনুষ্ঠানে অতিথি হিসাবে প্রশাসনিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকেন। অতিথি হিসাবে যারা উপস্থিত থাকেন তাদের কাউকে অর্থ দিয়ে ভাড়া করতে হয় এমন তথ্য আমার জানা নেই বরং অনেক অতিথি অনুষ্ঠান পরিচালনার কাজে সহযোগিতার জন্য অনুদান করেন। যেমন গত রবিবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে
রাজধানীর গুলশান জোনের ডিসি, এডিসি, এসি, ভাটারা থানার ওসি, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কল্যাণ সোসাইটিকে (আয়োজক) দুই লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিলেন।
.
অধিকাংশ ক্ষেত্রে অনুষ্ঠানের শুরুতে অথবা শেষে দোয়ার আয়োজন থাকে, যেমন গতদিনের এই অনুষ্ঠানেও ছিল। দোয়া করার জন্য একজনকে ভাড়া করা হয় যিনি দোয়া শুরুর ৫-১০ মিনিট আগে আসেন এবং দোয়া শেষে কিছু টাকা নিয়ে চলে যান।
.
অর্থের বিনিময়ে দোয়া করলে সেটা আল্লাহর নিকট পৌঁছাবে এমন বিশ্বাসে যারা মোল্লা ডেকে পকেট ভর্তী করে দেন তাদের প্রতি সত্যিই খুব মায়া হয়। সবাই আসে দোয়া করার জন্য আর মোল্লাহ আসে টাকার জন্য। কী নির্লজ্জ!
.....
ধরুন আপনি বিশাল ধনী ও প্রভাবশালী একজন মানুষ। আপনার মানসিকতাও অনেক ভালো। নিজের অর্থ গরীব-দুখীদের কষ্ট দূর করার জন্য বিলিয়ে দিতে পছন্দ করেন। দুঃখ-কষ্টে পতিত কোনো মানুষ আপনার নিকট সাহায্য চাইলে খালি হাতে কখনোই তাকে ফেরত দেন না।
.
আপনি কোনটা পছন্দ করবেন-
১. গরীব-দুখী মানুষগুলো সরাসরি আপনার কাছে এসে সাহায্য প্রার্থনা করলে?
২. অন্য কাউকে টাকা দিয়ে ভাড়া করে এনে তাকে দিয়ে আপনার কাছে প্রার্থনা করালে?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




