somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়ার দেশগুলোর সরকারি তথ্যে যুক্তরাষ্ট্রের নজর

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি তথ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) নজরদারি করছে বলেই এ অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের ইমেইলে গুরুত্বপূর্ণ ও স্পর্শকতার তথ্য নজরদারি ও তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ১২ জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার এক নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ব্যক্তিগত ইয়াহু মেইল বা জিমেইল ব্যবহার করেই গুরুত্বপূর্ণ তথ্য লেনদেন করেন। স্পর্শকাতর তথ্য স্থানান্তরে ক্ষেত্রেও তাঁরা জিমেইল ও ইয়াহু মেইলের ওপরই ভরসা রাখেন।
ইন্দোনেশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির অনেক কর্মকর্তাই পাবলিক ই-মেইল ঠিকানা ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জানার পরও অফিশিয়াল ইমেইল ব্যবহার করেন না তাঁরা। অনেক সময় বড় ফাইল, ছবি, ভিডিও পাঠাতে গেলে পাবলিক ইমেইল অ্যাড্রেস ব্যবহারে প্রয়োজন পড়ে। তবে স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে পাবলিক মেইল ব্যবহারের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে তথ্য সংগ্রহের তথ্য ফাঁস করেন এডওয়ার্ড স্নোডেন নামের সিআইএ-এর সাবেক এক কর্মী। ‘প্রিজম’ নামে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন একটি কর্মসূচীর কথা ফাঁস করেন তিনি। এ কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সার্ভারে গোয়েন্দারা আড়ি পাতেন এবং তথ্য সংগ্রহ করেন।
৭ জুন ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান পত্রিকা গোয়েন্দাদের গোপন কর্মসূচী ফাঁস করে। প্রতিবেদনে বলা হয় গুগল, ইয়াহু, ফেসবুকসহ নয়টি প্রতিষ্ঠানের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়টি গোয়েন্দা প্রধান ও প্রতিষ্ঠানগুলো অস্বীকার করে। এ ঘটনায় এশিয়া অঞ্চলের দেশগুলোর কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা ও নজরদারিতে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে থাইল্যান্ড সরকারের মুখপাত্র থিরত রতনসুই জানিয়েছেন, সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের আঞ্চলিক সংস্থা এসকাপের অধিবেশনে যোগ দিতে আসা এশিয়া অঞ্চলের ৩৩ টি দেশের কর্মকর্তাদের মধ্যে ২০ জন যোগাযোগের জন্য জিমেইল, হটমেইল বা ইয়াহু মেইল ঠিকানা দিয়েছেন। অফিশিয়াল কোনো মেইল ঠিকানা দেননি তাঁরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×