যৌন মিলনে কনডমের ব্যবহার বাড়াতে এবং এটিকে আনন্দদায়ক করতে কনডমের মানোন্নয়নে কাজ করবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস! এরই মধ্যে উৎপাদন প্রক্রিয়া, বিপণন এবং পরিবেশনসহ অন্যান্য প্রক্রিয়া প্রস্তুত রয়েছে। এখন কেবল যুতসই ডিজাইন দরকার। ইতিমধ্যে এই ধনকুবেরের প্রতিষ্ঠিত বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন উদ্ভাবকদের কাছ থেকে পরামর্শ (আইডিয়া) চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। এই বিষয়ে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এক বিবৃতি জানিয়েছে, বর্তমানে বাজারে যে কনডম রয়েছে তা আরামদায়ক না হওয়ায় অনেকে এটি ব্যবহার করতে চান না। এতে করে বিশ্বব্যাপী এইডসের ঝুঁকি ক্রমশ বাড়ছে। আর তাই কনডমের ব্যবহার নিশ্চিত করতে এর মানোন্নয়নে কাজ করবে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন। বিবৃতিতে ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে , নতুন ধারণা ও উপাদান দিয়ে তৈরিকৃত এই কনডম দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে । ধারণা করা খিষ্ট্রপূর্ব ১৩৫০ সালে প্রাচীন মিশরে কনডম সাদৃশ্য ‘শিথ’ ব্যবহার করা হত। এর পর থেকে আজ অবধি এর মানোন্নয়নে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। উল্লেখ্য,, ২০১২ সালের ইউএসএআইডির হিসাব মতে, সারা বিশ্বে ৩ কোটি ৪০ লাখ লোক এইডসে আক্রান্ত । আর দিন দিন এই সংখ্যা বাড়ছে। আর তাই বিশেষজ্ঞরা এইডস প্রতিরোধে নিরাপদ যৌন সম্পর্কের ওপর জোর দিয়েছেন।সুত্রঃ হেলো টুডে
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।