somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্র্যাজেডি : রানাকে বাচাঁতে দূর্বল মামলা।

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার, মৃতের সংখ্যা দাড়ালো ৫০৪ এ।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবন ধ্বসের ঘটনা, কিন্তু যার কারণে ঘটলো সে সরকারদলীয় ক্যাডার বলে তাকে বাচাঁতে সরকার যেন মরিয়া। রানা প্লাজার মালিক সোহেল রানাসহ অন্যদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারার বদলে দুর্বল ধারায় মামলা করা হয়েছে। ভবন মালিক রানা যুবলীগ নেতা বলেই সবচেয়ে কম শাস্তি রয়েছে খুঁজে খুঁজে এমন ধারায় মামলা করেছে সাভার থানা পুলিশ।

মাননীয় প্রধানমন্ত্রী ও নানক সাহেব তো অস্বীকার করেছিলেন যে রানা যুবলীগের কেউ নয়। সংসদে একটি লিষ্ট ও দেখিয়েছিলেন। আর নানকের কাছে প্রাপ্ত লিষ্ট যে ভূয়া এবং তড়িগড়ি করে বানানো হয়েছিল তা সহজেই সাংবাদিকরা বুঝতে পেরেছিলেন কারণ ওটাতো কোনো তারিখ দেয়া ছিলনা! আর তার গডফাদার (জাতীয় বীর বলে যিনি নিজেকে পরিচয় দেন) মুরাদ জং নাকি রানার সাথে ঘনিষ্ট না, এরকম চুমু নাকি তিনি সবাইকে দেন! পরে অবশ্য জনগণের রোষানলে পড়ে বাধ্য হয়েছেন নেত্রী দলীয় ক্যাডার রানাকে গ্রেফতার করতে।

সাভারের ত্রাস, মাদক ব্যবসায়ী, সরকারী ভূমি দখলকারী এই সোহেল রানার সাজা হতে পারে ২ থেকে ৫ বছরের জেল। তাও আবার সেটা বাস্তবায়ন হবে যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। আর যদি সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে হয়তো গ্রেফতারের কয়েক মাসের মধ্যে জামিনে ছাড়াও পেয়ে যেতে পারেন। এমনটিই ধারণা আইন বিশেষজ্ঞদের। যুবলীগ নেতা রানাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় দণ্ডবিধির যেসব ধারায় মামলা করা হয়েছে তাতে এমন চিত্রই দেখা যায়।
রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সাভার থানায় দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪/ক ও ৩৪ ধারায় মামলা করেছে পুলিশ। দণ্ডবিধির ৩০৪/ক ধারায় বলা হয়েছে, বেপরোয়া বা অবহেলাজনিত কাজের ফলে যদি কাহারও মৃত্যু ঘটে তবে যে ব্যক্তি অবহেলাভরে কাজ করেছিলেন সে ব্যক্তি অনুর্ধ্ব ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। দণ্ডবিধির ৩৩৭ ধারায় বলা হয়েছে, বেপরোয়াভাবে বা তাচ্ছিল্য সহকারে কাজ করে আঘাত দান করে যার কারণে ওই ব্যক্তির সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হবে। দণ্ডবিধির ৩৩৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনও কাজ বেপরোয়াভাবে বা তাচ্ছিল্য সহকারে সম্পাদন করিয়া গুরুতর আঘাত দান করে যে কারণে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করিয়া তোলে, সেই ব্যক্তির সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে।

চিন্তা করে দেখুন রাজনীতির কি অবস্থা! এই রানার মত দেশের সকল রানাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নাহলে এ ধরনের Human Induced hazard/disaster ঘটতেই থাকবে বাংলাদেশে।
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×