somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আদিলুর রহমান খান শুভ্র এবং নাসির উদ্দিনের রুটি

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একবার রাজসভায় মোল্লা নাসির উদ্দিনের বিচার করার জন্য সমবেত করা হয়েছিল দেশের শীর্ষ দার্শনিক, আইনবিদ এবং যুক্তিবাদী ব্যক্তিদের। কারণ এটা ছিল একটি সিরিয়াস ঘটনা। নাসির উদ্দিন স্বীকার করেছিলেন, তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়ানোর সময় তার মতামত প্রচার করে বলেছেন, তথাকথিত জ্ঞানী ব্যক্তিরা আসলে অজ্ঞ, বিভ্রান্ত এবং কিংকর্তব্যবিমূঢ়।
নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল একথা বলে যে, তিনি দেশের নিরাপত্তাহানী করেছেন। বাদশাহ তার সিংহাসন থেকে নাসির উদ্দিনকে বললেন, তোমাকেই প্রথম বলার সুযোগ দিলাম। নাসির উদ্দিন অনুরোধ করে বললেন, কিছু কাগজ ও কলম আনার নির্দেশ দিলে এ বান্ধা বাধিত হবে। কাগজ ও কলম আনা হলো। নাসির উদ্দিন বললেন, এখানে উপস্থিত সাত ব্যক্তিকে কাগজ ও কলম দেয়া হোক। কাগজ ও কলম বিতরণ করা হলো। নাসির উদ্দিন বললেন, আপনারা প্রত্যেকে একটি করে প্রশ্নের উত্তর লিখে দিন। প্রশ্নটি হলো-রুটি কি? সাত জ্ঞানী ব্যক্তি তাদের উত্তর লিখে বাদশাহর হাতে দিলেন। বাদশাহ প্রত্যেকের উত্তর পড়ে শোনালেন্
প্রথম জ্ঞানী ব্যক্তির উত্তর-রুটি একটি খাদ্য।
দ্বিতীয় জ্ঞানী ব্যক্তি-রুটি হচ্ছে আটা ও পানি।
তৃতীয় জ্ঞানী ব্যক্তি-আল্লাহর নেয়ামত
চতুর্থ জ্ঞানী ব্যক্তি-মাখা আটার ভাজি।
পঞ্চম জ্ঞানী ব্যক্তি-এটি পুষ্টিকর বস্তু।
ষষ্ঠ জ্ঞানী ব্যক্তি-বিভিন্ন সময় বিভিন্ন মানে হতে পারে।
সপ্তম জ্ঞানী ব্যক্তি-আসলেই কেউ জানে না।
উত্তরগুলো শোনার পর নাসির উদ্দিন বললেন, যখন তারা ঠিক করতে পারেননি রুটি কি তখন কি তারা অন্য বিষয়গুলো ঠিক করতে পারবেন? যেমন ধরুন আমি ঠিক বলেছি, না বেঠিক বলেছি। হুজুর এই ধরনের ব্যক্তিদের ওপর কি রাষ্ট্রীয় বিবেচনা ও বিচারের ভার অর্পণ করা যায়? যে বস্তুটি তারা প্রতিদিন খাচ্ছেন সে বস্তুটির বিষয়েও তারা একমত হচ্ছেন না। এটা কি খুব আশ্চার্যের বিষয় নয়? অথচ তারা সবাই একমত হয়েছেন যে, আমি রাষ্ট্রবিরোধী কথা বলেছি।
গল্পসূত্র: সাংবাদিক শফিক রেহমানের ফেসবুক পেইজ ও মানব জমিন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×