somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“স্ট্রেস কি? একজন উদ্যোক্তা হিসেবে স্ট্রেসের যে ৪টি ব্যাসিক সোর্স জানা উচিত”

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘটনা (১)
সকাল বেলা ঘুম থেকে উঠেই কেমন মেজাজ খারাপ লাগছে প্রচন্ড! রাতের বেলা ঘুম খুব একটা ভালো হয়নি। কারণ গতপরশু অফিস মিটিংয়ে এক কলিগের সাথে কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ভীষণ। ফলাফল, বাসায় গিয়ে প্রচন্ড মেজাজ খারাপ, রাগ, ক্ষোভ, বিরক্ত এবং রাতের ঘুম হারাম! পর দিন সকালে উঠে আবার সেই মেজাজ খারাপ! একটা বিরক্ত নিয়ে দিন শুরু!


ঘটনা (২)
সকাল ১১ টায় ক্লায়েন্টের সাথে মিটিং। তড়িঘড়ি করে রেডি হয়ে হলাম। রাস্তায় বের হতেই রিকশা পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা রিকশা পেলাম কিন্তু রিকশাটি মাঝরাস্তায় এসে নষ্ট হয়ে গেলো। কিঞ্চিত বিরক্ত হলাম এবং রিকশা বদল করে রওনা দিলাম। বাস স্ট্যান্ডে গিয়ে আরেক হ্যাপা! বাস পাচ্ছি না। মিনিট ১৫ অপেক্ষা করে বাস পেলাম কিন্তু বসার জন্য সিট পেলাম না। বাসও যেনো আজকে হেলেদুলে যাচ্ছে। এদিকে মিটিংয়ের সময় ঘনিয়ে আসছে। মিটিংয়ে প্রেজেন্টেশন দিতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ। মিটিংয়ের জন্য না জানি লেট হয়ে পরি, বাস দ্রুত যাচ্ছে না কেন, রাস্তায় তো জ্যাম! এমন সব নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটাকে বলে “মাইন্ড চ্যাটার।” কিছুসময় অতিবাহিত হওয়ার পর টের পেলাম আমি কেমন ঘেমে যাচ্ছি এবং আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি স্বস্তি পাচ্ছি না!

এই যে উপরের দুটি ঘটনা, পরিচিত মনে হচ্ছে তাই না? আমাদের সাথে প্রায়ই এমন ঘটে। এই ঘটনা দুটোকে কেন্দ্র করে যে ফিলিংস নিয়ে ঘুরে বেড়াচ্ছি এটাকে কি বলে জানেন? স্ট্রেস!! আমরা বেশির ভাগ মানুষই নিত্যদিন কোনো না কোনো স্ট্রেসের মধ্য দিয়ে যাই। স্ট্রেস ছাড়া যেন লাইফ ইম্পসিবল হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি আদৌ কোনো পজিটিভ কিছু বয়ে আনছে আমাদের লাইফে?

বরং দিনের পর দিন যেনো মানুষিকভাবে অবনতির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এবং আমরা কি জানি, ৮/১০জন সাধারণ workers এর চেয়ে খুব বেশি স্ট্রেসে থাকে উদ্যোক্তারা? Gallup Wellbeing Index অনুসারে, অন্যান্য workers এর সাথে যদি উদ্যোক্তাদের স্ট্রেসের পার্সেন্টেজ তুলনা করা হয় তবে অন্যান্য workers এর থেকে উদ্যোক্তারা স্ট্রেসে থাকে ৪৫% যেখানে সাধারণ workers এর পার্সেন্টেজ ৪২% (https://rb.gy/gevuws)

স্ট্রেস আসলে কি?

স্ট্রেস হলো, “Emotional, Physical, Mental & Behavioral reaction to a perceived Demand or Threat.” অর্থাৎ, পরিস্থিতির উপর নির্ভর করে আপনি আসলে ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি এবং আপনার বিহ্যাভের মাধ্যমে সেই পরিস্থিতিতে আপনি কিভাবে রিএক্ট করছেন।

একজন উদ্যোক্তা হিসেবে যদি বলি, আমাদের লাইফে এমন কিছু পরিস্থিতি আসে যেটার জন্য আমরা হয়তো প্রস্তুত থাকি না, কিংবা প্রস্তুত থাকলে সেটা ইফেক্টিভ্লি ম্যানেজ করতে পারি না আর ঠিক তখনই আমরা স্ট্রেস ফীল করি। বিষয়টা এমন হয়ে যায় যে, পরিস্থিতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে যা মোটেই একজন উদ্যোক্তা হিসেবে কাম্য নয়। স্ট্রেস লাইফে থাকবেই কিন্তু সেটা মোকাবেলা করার জন্যও নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

স্ট্রেসের মূলত ব্যাসিক ৪ টি সোর্স থাকে। যে ৪ টি সোর্সের জন্য আমরা স্ট্রেস ফীল করি। কি সেই ৪ টি সোর্স? আসুন জানি,

(০১) থ্রেট
(০২) ফ্রাস্ট্রেশন
(০৩) প্রেসার এবং
(০৪) কনফ্লিক্ট

এবার বিস্তারিত বলছি। প্রথমেই আসি,

>> থ্রেটঃ আমরা যখন কোনো কিছু হারানোর ভয়ে থাকি, বিজনেসে লস করার ভয় থাকে, কম্পিটিশন বেড়ে যায়, বিজনেসের কোনো গ্রোথ থাকে না এবং অনেক পরিস্থিতিতে আমরা আমাদের টেম্পার ধরে রাখতে ব্যর্থ হই ঠিক তখনই আমরা স্ট্রেসড হয়ে পরি। ফলাফল শূন্য!

>> ফ্রাস্ট্রেশনঃ অনেক সময়ই আমরা আমাদের আশেপাশের পরিস্থিতি, কাজ, ব্যক্তি, নেগেটিভিটি, ফেইলরস প্রভৃতি বিষয় উদ্যোক্তাদেরকে ফ্রাস্ট্রেশনের যাঁতাকলে ফেলে দেয়। এই ফ্রাস্ট্রেশন সব চেয়ে বেশি কাজ করে এসএমই উদ্যোক্তাদের মধ্যে।

>> প্রেসারঃ আমরা যখন কোনো কাজের ক্ষেত্রে প্রেসারে থাকি বা ফীল করি তখন অটোমেটিক আমাদের মধ্যে স্ট্রেস ব্যাপারটা চলে আসে। প্রেসার বিভিন্ন রকমের হতে পারে। যেমন, সেলস টার্গেট, বিজনেসের প্রফিট বাড়ানো, বিজনেসের গ্রোথ, পারফর্মেন্স ইত্যাদি। এ বিষয় গুলো একটা স্ট্রাকচারে না নিয়ে আসলে উদ্যোক্তাদের পরতে হয় ভয়াবহ পরিস্থিতিতে।

>> কনফ্লিক্টঃ কনফ্লিক্ট এমন একটা বিষয় যে বিষয়টি ইফেক্টিভলি ম্যানেজ না করলে উদ্যোক্তাদের জন্য রেডি থাকে নানা রকম স্ট্রেস। একজন উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বেশি স্ট্রেস ফীল করে এই কনফ্লিক্ট সোর্সে এসে। কারণ, এখানে থাকে ভিন্ন জনের ভিন্ন মতামত, ভিন্ন চিন্তা, ভিন্ন ব্যবহার এবং ভিন্ন রিএকশন এবং এটার সূত্র ধরেই স্ট্রেসের পরিমাণ আরো বেশি বেড়ে যায়।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×