কবিতা: বোধোদয়
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাফ কইরা দ্যান খাল্লাম্মা গো
চুরি করি নাই,
পেটের দায়ে আপনাগোর
থালা চেটে খাই।
চুপ কর হারামজাদী
চোরের বাচ্চা চোর,
আজকে আমি ভাঙ্গবো দেখিস্
সব হাড্ডি তোর।
আর যা বলেন খালাম্মাগো
চোর বলবেন না,
গরীব আমরা তাই বলে কভূ
চুরি করি না।
চুরি করিস মুখে আবার
বড় বড় কথা!
বেশি যদি বকিস তবে
ভাঙ্গবো তোর মাথা।
.
আর মারবেন না খালাম্মা
প্রাণ হয়ে যাবে বের,
আপনেরও তো মেয়ে আছে
আমার বয়সের।
তুই হলি ফকির আর
আমরা হলাম রাজা,
এতো কথা বলিস কেনো
দেখাব আজ মজা!
.
কি করছো! কি করছো!!
ও খুকুর মা--
বেচারী তো মরেই যাবে
চোখে দেখো না?
চুপ করে থাকো তুমি
মেরেই ফেলবো আজ,
বসে বসে খায় শুধু
ফাঁকি দেয় কাজ।
.
কাজের জন্য যদিও আমরা
ওকে করি ব্যবহার,
ওর ও তো আছে সবার মতো
বেঁচে থাকার অধিকার।
শিশু নির্যাতন খারাপ কাজ
হবে অনেক শাস্তি,
রেহাই পাবে নাকো তুমি
পাবে না তো মুক্তি।
.
ওরা শিশু আদর পেলে
ফুলের মতো হাসবে।
আমরা সবাই যত্ন নেব
গড়বো মানুষ হিসেবে।
.
ঠিক বলেছো তুমি আমায়
ভেঙ্গেছো মোর ভুল,
আজকে থেকে এ মেয়েটি
আমার গাছের ফুল।
যত্ন করে পড়াবো ওকে
গড়বো মানুষ করে,
দুঃখের ছোঁয়া না লাগে যেনো
কখনোও ওর অন্তরে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন