জীবনে এমন কিছু আঁকাবাঁকা মোড় আসে তা খুব সাবধানতার সাথে এগিয়ে যেতে হয়। একটু ভুল মানেই আপনি পড়ে যাবেন মৃত্যুর কোলে। এই মোড় গুলো অতিক্রম করতে অনেক কষ্ট হবে আপনার। মনে হয়ে পথ যেন ফুরাচ্ছেই না।অনেকটা পুলসিরাতের মত। চুলের চেয়েও ছোট রাস্তা দিয়ে যেতে হবে পার হয়ে যেতে পারলে জান্নাত আর একটু ভুল মানেই অগ্নিকুন্ডে যেতে হবে আপনাকে। পুলসিরাত পার হতে আপনার লাগবে ঈমানী শক্তি। আপনি দুনিয়াতে যাই করেন সব কিছুর হিসেব দিতে হবে ভাল কর্মের জন্য পাবেন জান্নাত আর খারাপ কর্মের জন্য জাহান্নাম। আর জীবনের মোড়গুলো পার হতে লাগবে দৃঢ় বিশ্বাস ও ধৈর্য শক্তি। আপনি যত বেশি ধৈর্য নিয়ে জীবনের মোড়া অতিক্রম করবেন ততই সফলতার দিকে এগিয়ে যাবেন। জীবনের সকল ভয়ানক পরিস্থিতিতে থাকতে হবে শান্ত রাখতে হবে হোপ এবং দৃঢ় বিশ্বাস। স্মরণ করতে হবে আপনার সৃষ্টিকর্তাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উনি ছাড়া দুনিয়াবী কোন সম্পর্কের কোন মূল্য নেই। জীবন চলার পথে অনেকেই আপনার সাথে থাকবে পাশে থাকবে আবার দূরে চলে যাবে। কিছু মানুষের জন্য আপনার নিজের জীবনের মায়া ত্যাগ করার ইচ্ছে আসতে পারে। কিন্তু ভেঙ্গে পড়লে চলবে না নিজের উপর বিশ্বাস রাখতে হবে। স্রষ্টাকে মনে প্রাণে স্মরণ করতে হবে উনার সাহায্য চাইতে হবে। একমাত্র উনিই আপনাকে সাহায্য করতে পারবেন। কিছু সময় আসে যখন আপনি বাবা/মা/ভাই/বোন কাউকে পাশে পাবেন না বা মনের দুঃখগুলো শেয়ার করতে পারবেন না। তখন এমন একজন আপনার পাশে উচিলা হয়ে আসবে যাকে আপনি মনের সব কষ্টগুলো দিয়ে দিতে পারবেন আল্লাহ আপনার জন্য সেই উচিলা প্রেরণ করবেন। উনার উপর সব সময় ভরসা করে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আল্লাহ আমাদের সকল পরিস্থিতি মানিয়ে নেওয়ার তৌফিক দান করুক।
আলোচিত ব্লগ
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন
নীরব আত্মপক্ষ।
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।