somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেনের শব্দ শুনে পারাপার

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ট্রেন আসার শব্দ শুনে এবং দূরত্ব দেখে সিদ্ধান্ত নিই লেভেল ক্রসিং পারাপারের। ট্রেন এলেও কখনও ওই গেটে প্রতিবন্ধক কোনো ব্যবস্থা আমার চোখে পড়েনি। অনেক সময় রিকশাচালক নিজেই সিদ্ধান্ত নিয়ে ক্রসিং পার হয়ে যায়। এ অবস্থায় প্রায়ই আমাদের পারপার হতে হয় মৃত্যুঝুঁকি নিয়ে।' শনিবার দক্ষিণ সুরমার শিববাড়ি লেভেল ক্রসিং পারাপারের সময় এ কথাগুলো বলেন সিলেট এমসি কলেজের ছাত্র তানভীর আহমদ। শুধু তানভীর নয়, ওই এলাকার শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে লেভেল ক্রসিং পার হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লেভেল ক্রসিংগুলোতে একের পর দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি সিলেট রেলওয়ে কর্তৃপক্ষের। রেলওয়ে কর্তৃপক্ষের সোজাসাপ্টা বক্তব্য, বৈধগুলো পাহারা দেওয়ার জন্য যেখানে লোকবলের চরম সংকট, সেখানে অবৈধগুলো কীভাবে রেলওয়ে দেখভাল করবে।
রেলওয়ের প্রকৌশল দফতর সূত্র জানায়, সিলেট রেলওয়ে স্টেশনের আওতাধীন সিলেট-ঢাকা ও সিলেট-ছাতকের প্রায় ৫৪ কিলোমিটার রেলপথে ৬৮টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ১৮টি বৈধ বাকি ৫০টিই অবৈধ। এছাড়া বৈধ ১৫টি লেভেল ক্রসিংয়েই কোনো গেটম্যান নেই।
অনুসন্ধানে জানা গেছে, সিলেট রেল স্টেশনের আওতাধীন ঢাকা-সিলেট রেলপথের ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ২১ কিলোমিটারের মধ্যে বৈধ ৮টি লেভেল ক্রসিং রয়েছে। এ ছাড়া ওই রোডে অনুমোদনহীন লেভেল ক্রসিং রয়েছে প্রায় ২৮টি। অন্যদিকে সিলেট-ছাতক রোডে ৩৩ কিলোমিটারের মধ্যে রয়েছে বৈধ ১০টি লেভেল ক্রসিং। ওখানে অবৈধ লেভেল ক্রসিং রয়েছে অন্তত ২২টি। এসব পারাপার বন্ধ করতে সংশিল্গষ্ট দফতরের কঠোর নির্দেশ থাকলেও জনসাধারণের যাতায়াত বিড়ম্বনার কথা বিবেচনা করে এবং মন্ত্রণালয়কেন্দ্রিক দীর্ঘসূত্রিতার কারণে কোনো পদক্ষেপ নিতে পারে না সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের প্রকৌশল দফতর সূত্র জানায়, সিলেট জেলার রেলপথের অবৈধ পারাপার বন্ধ করতে গত বছরের ১০ মার্চ রেলের বিভাগীয় প্রকৌশলী-২ এক প্রজ্ঞাপনে অবৈধ পারাপার চিন্থিত করে সেগুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত দেওয়া হয়। ওই নির্দেশনা পাওয়ার এক সপ্তাহ পর সিলেটের ৫০টি অবৈধ পারাপার চিন্থিত করে একটি খসড়া তালিকা পাঠানো হয় বিভাগীয় প্রকৌশলী-২ দফতরে। কিন্তু অধিকাংশ লেভেল ক্রসিং উচ্ছেদ কার্যক্রম চালাতে গিয়ে বিপাকে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ব্যাপারে সিলেট রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারিং কার্যালয়ের (ওয়ে) ঊর্ধ্বতন এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে লেভেল ক্রসিং অরক্ষিত থাকার কথা স্বীকার করে সমকালকে বলেন, তাদের বৈধ ১৮টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে একটিতে তিনজন করে এবং অপর একটিতে দু'জন কর্মরত রয়েছেন। বৈধগুলো পাহারা দেওয়ার জন্য যেখানে লোকবলের চরম সংকট, সেখানে অবৈধগুলো কীভাবে রেলওয়ে দেখভাল করবে। তিনি আরও জানান, ১৯৮৫ সালের পর কোনো লোকবল না বাড়ানোর ফলে সংকট দেখা দিয়েছে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কাসেম সমকালকে বলেন, আমরা এসব এলাকার জনগণকে সজাগ থাকার জন্য বলেছি। তারা একটু সচেতন হলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
সরেজমিন বিভিন্ন লেভেল ক্রসিং এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ লেভেল ক্রসিং দিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। নতুন করে বাইপাস সড়ক হওয়ায় এসব লেভেল ক্রসিং দিয়ে বেড়ে গেছে যাতায়াতকারী লোকজনের সংখ্যাও। দক্ষিণ সুরমার শিববাড়ি, জৈনপুর, কামালবাজার, গোপশহর, সৎপুর, মোগলা বাজার, এলাকার কয়েকটি বৈধ-অবৈধ লেভেল ক্রসিং ঘুরে দেখা গেছে প্রতিটি লেভেল ক্রসিং দিয়ে পারাপার হচ্ছে লোকজন। পাশাপাশি একের পর এক ছুটে চলেছে হালকা ও ভারী যানবাহন। এ ছাড়া এসব লেভের ক্রসিং ঘিরে গড়ে উঠেছে ছোটখাট বাজার। কখন ট্রেন আসে, কখন ঘটে দুর্ঘটনা_ এ নিয়ে লেভেল ক্রসিং এলাকায় চলাচলকারী লোকজনকে সব সময় থাকতে হয় আতঙ্কে




Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×