বন্ধু কি খবর বল? কত দিন দেখা হয় নি...
০২ রা আগস্ট, ২০১০ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রানা, অনেকদিন তোকে দেখি না বন্ধু ।
তুই মারা যাওয়ার পরও কিছুদিন দেখতাম তোকে,যখন একা একা থাকতাম কথা বলতাম না আমরা? এখন অনেক ব্যস্ত হয়ে গেছি রে দোস্ত,আজ চারদিকে বন্ধু দিবসের আওয়াজ শুনে তোর কথা খুবই মনে পড়ল । আবার খুব অপরাধ বোধও হচ্ছে তোর কথা বিশেষ একটা দিনে শুধু মনে পড়বে কেন? তোর কথা কি আমার প্রতিদিনই মনে পড়া উচিত না? আমাদের কি একটা দিনও গেছে আমরা দেখা করি নাই?যখন আমরা সারাদিন বিভিন্ন জায়গায় হাঁটার পর চায়ে বিস্কিট ভিজিয়ে খেতাম আর পরিকল্পনা করতাম একদিন আমি ডিরেকশন দিব আর তুই অভিনয় করবি ।
এখন আমি ডিরেকশন দেই ঠিকই কিন্তু অভিনেতা হিসেবে তোকে পাই না ।
কোথায় আছিস তাতো ঠিক জানি না,যেখানেই থাকিস আশা করি ভালো আছিস..মাঝে মাঝে খুব মিস করি কিন্তু...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন