আজকে আমার ব্লগের প্রথম দিন।এর আগে ব্লগিং এর কোনো অভিজ্ঞতা আমার নেই।।কি দিয়ে শুরু করবো,কি লিখব কিছুই বুঝতে পারছি না।।কিন্তু কিছু তো একটা লিখতে হয়।তাই চিন্তা করলাম নাহয় একটা মজার কৌতুক দিয়েই শুরু করা জাক।সবকিছুরই শুরুটা যদি মজা দিয়ে হয়,তাহলে শেষ অবধি পুরোটা সময় মজা করে আনন্দেই কাটে এটা আমার বিশ্বাস।
যা-ই হোক,শুরু করা যাক।
মিথাঘড়ি
একলোক মারা গিয়েছে।তো সে স্বর্গে গিয়ে দেখলো একটা বিশাল দেয়ালে,দেয়াল-ঘড়িতে পরিপূর্ণ।তো লোকটি ব্যাপারটি জানার জন্য স্বর্গের দূতকে জিজ্ঞ্যেস করলো,এখানে এতো ঘড়ি কেনো?
স্বর্গের দুত-এগুলোকে বলা হয় মিথ্যা ঘড়ি।প্রত্যেক মানুষের জন্য এখানে একটা করে মিথ্যা ঘড়ি আছে।দুনিয়াতে থাকা অবস্থায় যদি কেউ মিথ্যা বলে তাহলে ঘড়ির কাটা একবার,দুটো মিথ্যা বললে দু'বার,এভাবে যতবার মিথ্যা বলবে ততবার কাটা ঘুরবে।
লোকটি-ঐ ঘড়িটি কার?
দূত-এটা মাদার তেরেসার ঘড়ি।তার ঘড়িটি একবার ও ঘুরেনি,তার মানে তিনি একটি মিথ্যা কথাও বলেননি।
লোক-বাংলাদেশের রাজনীতিবিদদের ঘড়িগুলো কোথায়??
লোক-তাদের ঘড়িগুলো আমাদের অফিসে আছে।ঐগুলোকে আমরা টেবিল ফ্যান হিসেবে ব্যাবহার করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।