জানালা দিয়ে দূর নীলাকাশে চাই, রঙের পরিবর্তন দেখি,
মনের জানালায় নানা রঙের আলোড়ন ওঠে!

ডাহুক ডাকা ভোরে একদিন হেঁটেছিলাম অনেকটা পথ,
স্মৃতির আঙিনায় দেখি নরম সবুজ ঘাস আর
অনাদিকালের যুগল পদচিহ্নে সেখানে বাহারি ঘাসফুল জন্মায়!
কালের চিহ্ন ধারণ করে মেহগনি গাছ আজো দণ্ডায়মান
নীলাদ্রি নীল বেদনায় আজ সেজেছে আকাশ,
রক্তাক্ত আজ কৃষ্ণচূড়ার সাজ;
স্বচ্ছ সরোবরে নীলপদ্ম ফুটে আছে সকল বেদনায় আর
নি:সীম দুরারোগ্য রোগ বহন করে শালিক পাখি উড়ে যায়!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



