বার বার এই মন বৃত্তের কাছে ফিরে আসে
অথচ ভাবি ভুলেছে মন, মন থেকে সরে!
ঘৃণা আর ভালোবাসার এই পারস্পরিক অবস্থান
ফিরে ফিরে আসে মনে, সারস পাখির মুখ ভেসে বেড়ায়!

বৃত্তের মাঝে অসংখ্য ভালোবাসা, মুখ আর প্রতিচ্ছবি
একই বৃত্তে ঘূর্ণায়মান; ফিরে ফিরে আসে পুরানো স্মৃতি
অতীত থেকে বর্তমান কখনো দাঁড়াই ভবিষ্যতের সামনে;
বের হতে পারে না এই মন পুরানো আর আমার আমিত্ব থেকে!
ভুল নাকি অসহায়ত্ব অথবা নিয়তি দাঁড় করায় কষ্টের মাঝে,
তাই তো কষ্ট বাজে মনে, সাথে সাথে চলে
আজ তারা বাস করে আমারই সুখের ঘরে!!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



