
বিদেশি ম্যাগাজিনে সাহেবদের কুত্তাওয়ালা ছবি দেখে মোজা সাহেবের খুব শখ হল- তিনিও কুত্তা পালবেন। কাটাবনের মার্কেটে যেয়ে ওনার মাথাতো পুরাই নষ্ট। বিদিশি কুত্তার অনেক দাম। শখ মেটানোর জন্য বাধ্য হয়ে ফুটপাত থেকে একটা নেরি কুত্তা সংগ্রহ করলেন। নাম গলু।
নেরি কুত্তার স্বভাব নেরি কুত্তার মতই হবে, আশ্চর্যের কি।
গলু সারাদিন ঘেউ ঘেউ করে আর এর ওর বাড়িতে গিয়ে পটি করে। কমপ্লেন এরপর কমপ্লেন। মোজা সাহেব বাধ্য হয়ে গলুকে চেন- ডাইপার পরায় রাখা শুরু করলেন। ডায়াপারের যা দাম, প্রত্যেক দিন বদলানো সম্ভব না।
গন্ধে গলুর চারপাশে যাওয়া যায় না। অবশ্য গন্ধ গলুর সমস্যা না, গারবেজের মধ্যে ঘুরে ঘুরে বরং গন্ধই তার ভালো লাগে। সমস্যা হল ডায়াপারের কারনে তার জিংজিং খেলা বন্ধ। পটি , জিংজিং আর ঘেউ ঘেউ হল গলুর ফেভারিট পাস্টাইম।
কয়দিন আগে দেখি মোজা সাহেব গলুর ডায়াপার-চেন খুলে ছেড়ে দিয়েছেন। জিজ্ঞাসা করাতে বললেন- ভাদ্র মাস তো, তাই এক্টু সুযুগ দিলাম আর কি।
সর্বশেষ: ভাদ্র মাস শেষ। গলু এখন আবার ডায়াপারের ভিত্রে
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


