
তোমায় ভালোবেসেছিলাম
মূল - আলেক্সান্ডার পুশকিন
English - Babette Deutsch
বাংলা অনুবাদ - মো: রেজাউল করিম
------------------
তোমায় ভালোবেসেছিলাম, এখনো সম্ভবত বাসি,
সে আবেগ, হয়তো নেভেনি এখনো।
আমার আত্মার ভেতরে সে আগুন খুব নিরবে জ্বলছে,
কিন্তু তুমি আর এতে দগ্ধ হবেনা।
.
নিরবে, আশাহীন ভালোবেসেছি তোমায়
আমি কখনো কখনো খুবই ঈর্ষাকাতর হই, কখনোবা কাতর লজ্জায়।
ঈশ্বর তোমায় নতুন কাউকে খুঁজে দেবেন
যে তোমাকে আমার মতই অকপট কোমলতায় ভালোবাসবে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



