কেন লিখছি? লিখে কি লাভ? 
২৭ শে মে, ২০১৫ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেন লিখছি? লিখে কি লাভ? যা ভাবছি তা কী লিখছি? যারা লিখছে তাঁরা চলে যাচ্ছে। এক-দুই-তিন-চার। আর কতো? জানা নেই। যা লিখছি সবই ধোঁকাবাজি। নয়তো মিছেমিছি। তাই ফেলানিরা মরতেই থাকে। রোহিঙ্গারা ভাসতেই থাকে।সোনার ছেলেরা দুষ্টুমি করে।মা-বোনদের ওড়না টেনে ধরে।প্রতিবাদী বোনের ছুঁড়ে দেয়া ফুলের টবের আঘাতে স্টিলবডির জল কামান তীব্র যন্ত্রনায় ছটফট করে। আহা সেই কী আঘাত ! আঘাত সইতে না পেড়ে নপুংশক বীর পুলিশরা নারীদের পশ্চাৎদেশে বুটের লাথি মারে। গলা চেপে ধরে।
আর কতো? এভাবেই কী চলতে থাকবে? না চলে যে উপায় নেই ! সবই চলবে। গাড়ি চলবে। ঘোড়া চলবে।যানজটে সময় যাবে। ক্ষুদিরামদের ফাঁসি হবে। প্রীতিলতারা ঘুমিয়ে থাকবে।অভিজিতরা খুন হবে।ফাঁটা কেষ্ট ভান করবে। খলনায়ক নায়ক হবে। নগর পিতা দাদা হবে।কালো কেশ সাদা হবে। নাতি-নাতনি ঘিরে ধরবে- অন্ন চাই,বস্ত্র চাই। বাঁচার মতো বাঁচতে চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন