অনেক কিছুই বদলেছি, ঘুমানোর রুটিন থেকে তিনবেলার খাদ্যাভ্যাস পর্যন্ত।রবীন্দ্র সরোবর বা সোহরাওয়ার্দী উদ্যানে কেউ নিতে পারেনা এখন।কাঁটছাট করেছি পছন্দ আর অপছন্দের পরিসীমায়।পরিত্যক্ত ভাঙা চশমার মতো ফেলে দিয়েছি কিছু স্বপ্ন,
প্রচণ্ড অবহেলায়,,,,,অনেক কিছুই বদলেছি।। যদিও তফাৎটা খুব বেশি নয়,আগে ল্যাম্পপোস্টগুলোকেও চাঁদ ভাবতাম, আর এখন চাঁদকেই নিভন্ত কুপি ভাবি।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




