somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেক প্রশ্ন আমার মনে

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটু আশা ছিল যে আমাদের বর্তমান দেশদ্রোহী বিদ্রোহী আন্দোলন কিছু সত্যিকারের নেতাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামনে এগিয়ে আনবে। সেটা যে দল-ই হোক, কিছু সত্যিকারের দেশপ্রেমিক নেতা বের হয়ে আসবেন যারা বৈরী পরিবেশের কারণে ঠিকমত বিকশিত হতে পারছেন না, সেটা আওয়ামীলীগ হতে পারে, হতে পারে বিএনপি এমনকি ঘৃণ্য জামাত।

আমার একটু আশা ছিল যে আমাদের বর্তমান দেশদ্রোহী বিদ্রোহী আন্দোলন কিছু সত্যিকারের নেতাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামনে এগিয়ে আনবে। সেটা যে দল-ই হোক, কিছু সত্যিকারের দেশপ্রেমিক নেতা বের হয়ে আসবেন যারা বৈরী পরিবেশের কারণে ঠিকমত বিকশিত হতে পারছেন না, সেটা আওয়ামীলীগ হতে পারে, হতে পারে বিএনপি এমনকি ঘৃণ্য জামাত।

কিন্তু কোথায়? কামড়া কামড়ি লেগেই আছে, মানুষ মরছে পোকা মাকড়ের মতো, দলাদলি চলছেই…

কোথায় আমাদের সেই একজন বা দুইজন ঠাণ্ডা মাথার দেশপ্রেমী রাজনিতিক যিনি সব ভেঙ্গেচুড়ে সব ঠিক পথে নিয়ে আশার শক্তি এবং সাহস রাখেন? দেশপ্রেমী আছেন, কিন্তু কোথায় সেই শক্তি? কোথায় সেই নেতা যিনি রাজনীতি বোঝেন, বোঝেন অর্থনীতি এবং আইন? এই স্বাধীন দেশ যে যুগে যুগে হাজার বছরে এতো মহান প্রতিভার জন্ম দিয়েছে, মহান একজন নেতার এতো অভাব কেন? ঘুরেফিরে চলছে সেই পরিবারতন্ত্র, একই মুখ আর একই মুখের কথা, দেশটা যেন কারো কারো বাপ-দাদা-চৌদ্দপুরুষের সম্পত্তি।

অবাক হয়ে গেলাম কি করে একটা রাজনৈতিক দল পরিকল্পনা করে এভাবে দাঙ্গা করে পুলিশ খুন করে! কিভাবে সম্ভব এটা একটা সভ্য দেশে! কি প্রমাণ করতে চায় জামাত পুলিশ মেরে ফেলে? কি হবে তাদের অর্জন?

আমি মনে মনে আশা করেছিলাম যে এই দলে কিছু হলেও মানুষ থাকবে যারা নীতি মেনে চলেন, সুতরাং দলটাকে একদম নিষিদ্ধ না করে কিছুটা মেরামত করে নেয়া যাবে হয়তো। কিন্তু ভুল ধারনা আমার, চরম ভুল ধারণা। অবস্থাদৃষ্টে মনে হয় এই দলের অস্তিত্বই কিছু ভীতিকর উদ্দেশ্য সাধনের জন্য, আর যাই হোক দেশের জন্য না। কিন্তু, এদের অস্তিত্ব কিসের সেবা করার জন্য? পাকিস্তানের সেবা করার জন্য? মনে হয় না, পাকিস্তান নিজেই মৃত এবং পচে গলে যাওয়া একটা দেশ, এদের সেই জোর আছে আর একটা দেশকে নিয়ে এতো মাথা ঘামানোর? তাহলে আমাদের অদৃশ্য শত্রুরা আসলে কারা?

আমাকে দয়া করে কেউ যদি কিছু জ্ঞান দান করতে পারতেন? অনেক প্রশ্ন আমার মনের মাঝে…।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×