somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মিথ্যাবাদী মা"

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি ! একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি। ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার মা বলল, ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জেগে সেলাই মেশিন, চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মা’র হাতে আমি বলি, শোও তো এবার কী কাজ অত রাতে? মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে আমার জন্য দাড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলত, খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যাথা, ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে। মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল। মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড়, স্টেটস এ অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া খবর এল শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল? আমার সংগে এবার তুমি এমেরিকা চল। এসব অসুখ এমেরিকায় কোন ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমুল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ? আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবদী মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।


আপনি হয়তো জানেন না আপনার জন্মের পর থেকে এ পর্যন্ত তার সব কষ্টগুলোকে চাপা দিয়ে রেখেছে শুধু আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য । আপনাদের কাছে শুধু একটাই অনুররোধ মা কে কখনো কষ্ট দিবেন না, কারন "আপনার দেয়া কষ্টগুলি মায়ের মনকে নীরবে কাঁদায়" যা আপনাকে বুঝতে দিবে না, আপনিও কোনদিনই বুঝতে পারবেন না । আল্লাহ বলেন , " "তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।" [১৭-২৩]"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×