somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেবা প্রকাশনীর প্রখ্যাত লেখক টিপু কিবরিয়া শিশু পর্নোগ্রাফিতে জড়িত!!!

১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লজ্জা, এটা সত্যিই লজ্জার!! টিপু কিবরিয়া সেবা প্রকাশনীর একজন বিখ্যাত লেখক। তার লেখা ওয়েস্টার্ন সিরিজ কিংবা ২/১ টা লেখা তিন গোয়েন্দার বই পড়েননি, এমন সেবা প্রকাশনীর বই প্রেমী পাওয়া দুষ্কর। এছাড়াও তিনি শিশু সাহিত্যের উপর অনেক বই লিখেছেন। যিনি সামুতেও লেখালেখি করে থাকেন। টিপু কিবরিয়ার ব্লগ এখানে। সেই তিনিই কিনা শিশু পর্নোগ্রাফিতে জড়িত!!! এ লজ্জা আমরা কোথায় রাখি???

বিস্তারিত সংবাদ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত সন্দেহে টিপু কিবরিয়া নামের এক শিশুসাহিত্যিক ও আলোচিত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রাজধানীর মুগদা ও খিলগাঁও থেকে তাঁদের গ্রেপ্তার করে।

সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, ইন্টারপোল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি এই অভিযান চালায়। এক ছেলে শিশুকেও উদ্ধার করা হয়েছে।

সিআইডির এই কর্মকর্তা জানান, ইন্টারপোল ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিশু পর্নোগ্রাফি বিদেশে পাচার হয় বলে অভিযোগ পায়। তারা দীর্ঘদিন ধরে অভিযোগটির বিষয়ে নজরদারি করছিল। একপর্যায়ে তারা টিপুর চেহারা শনাক্ত করতে পারে। ২০১৪ সালে ইন্টারপোল নিশ্চিত হয়, এটি টিপু কিবরিয়া। মুগদায় তাঁর একটি স্টুডিও আছে। সেখানে ছেলে পথশিশুদের পর্নোগ্রাফি করতেন তিনি। এক সপ্তাহ আগে ইন্টারপোল বিষয়টি সিআইডিকে জানায়। এর ভিত্তিতে সিআইডি প্রথমে খিলগাঁও থেকে টিপু কিবরিয়াকে আটক করে। পরে তাঁকে নিয়ে তাঁর স্টুডিওতে গিয়ে পুলিশ নুরুল ইসলাম ও শাহারুল নামের দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, টিপু কিবরিয়া স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত। জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, অস্ট্রেলিয়ায় এগুলো বিক্রি করা হতো। এক জার্মান ও এক সৌদি নাগরিকের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ।

টিপু কিবরিয়ার মূল নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ঢাকায় একটি প্রকাশনীতে কাজ করতেন। তাঁর হয়ে শাহারুল আর্থিক লেনদেনগুলো দেখতেন।

সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, টিপু কিবরিয়ার ৫০টির ওপর বই আছে। তিনি ফ্রিল্যান্স আলোকচিত্রী।

খবরের সুত্রঃ এখানে
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×