চারিদিকে "আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল" নিয়ে শোরগোল। নিজামী,মুজাহিদী, কাদের মোল্লা, কামরুজ্জামানদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলো। অথচ চাটুকার চারিদিকে খুজে ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কিছুই পাইলো না!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে কি আন্তর্জাতিক ?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথচ চাটুকার "আন্তর্জাতিক" শব্দটা নিয়া বিপাকে পড়ছে! চাটুকার বুঝতে চায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ??
১. এই ট্রাইব্যুনালের আইন কি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট(আইসিসি) অথবা জাতিসংঘরের আন্তর্জাতিক আইন অনুসরন করেছে? যতটুকু শুনে ছিলাম কিছু কিছু মানবাধিকার সংগঠন এই "আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের বিভিন্ন ধারা উপধারার সমালোচনা করেছে তা সংশোধন করা হয়ে ছিলো?
২. জাতিসংঘ কি কোন ভাবে যুক্ত অথবা পর্যবেক্ষক পাঠাবে?
৩. আন্তর্জাতিক কোন মানবাধিকার সংগঠন কি সম্পূর্ন্য বিচার প্রক্রিয়া পর্যবেক্ষন করিতেছে?
৪.যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরুধী অপরাধ তদন্তের আন্তর্জাতিক অভিগ্গতা আছে এমন কোন তদন্ত কর্মকর্তা কি সরকার নিয়োগ দিয়েছে? এক জন কে নিয়ে আলোচনা সমালোচনা শুনে ছিলাম। এবং তিনি পদত্যাগ করেছেন।
৫. সরকারের পক্ষ থেকে কি রাষ্ট্রীয় কোন আন্তর্জাতিকমানের আইনজীবি নিয়োগ দিয়েছে বা দিবে?
৬. অপরাধীদের কি আন্তর্জাতিক কোন আইনজীবি নিয়োগের সুযোগ দেয়া হবে? প্রশ্নটা এই জন্য যে কারন আমাদের আইনমন্ত্রী এবং শাহরিয়ার কবির বিদেশী আইনজীবি নিয়োগের সুযোগ নিয়ে বিরুপ মন্তব্য করে ছিলেন।
৭. বিচারপতি প্যানেলে কি কোন আন্তর্জাতিক বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে? অথবা হবে কি? এই পর্যন্ত যত আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল গঠন করা হয়েছে বিভিন্ন দেশে তাতে দেখা যায় ঐ দেশের বিচারপতি যেমন ছিলো তেমনই বিভিন্ন দেশের বিচারপতিরা ও নিয়োগ পেয়ে ছিলো। নিরপেক্ষতা এবং স্বচ্ছতার জন্য যা অত্যন্ত জরুরী। যা বিতর্কমুক্ত হবে দুই পক্ষ থেকে-ই। জাতি হিসেবে সেই কবে থেকেই আমরা নানা বিতর্কে জড়িয়ে আছি।
৮. সব ধরনের মিড়িয়া কি ট্রাইব্যুনালে প্রবেশাধিকার পাবে? নাকি প্রবেশাধিকার পাবে না?
৯. বিচারের নিয়ে কোন আন্তর্জাতিক গেম হচ্ছে না তো? কারন আমাদের নেতা নেত্রীরা অতীতে সব সমস্যা নিয়ে বিভিন্ন দূতাবাসে হাজির হৈতেন। সুপারিশ আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করিতেন।
১০. বিচার কি শুধু কয়েক জনের হবে? নাকি সকল অপরাধীদের বিচার হবে? প্রশ্নটার কারন রাজনীতিবিদের রাজনীতি বুঝা বড় মুশকিল কারন এই নিজামীদের সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাজেদা চৌধুরী, সুরন্জিত সেন গুপ্তের মিটিং দেখেছি সেই কবে।
বলা তো যায় না আবার কি দেখিতে হইবে
বিঃদ্রঃ- অনেকে হয়তো কইবেন আপনার সমস্যা কোথায়? জামাতীদের মেরে চাপা করে দিলে আপনার কোন জাগায় সমস্যা? বাক্ স্বাধীনতা! ছাগু ছাগু, ছুপা ছাগু ডাক পাড়ি, ছাগু মোদের কারবারি!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


