somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় গোলাম রহমান সাহেব আপনি কি বেঁচে আছেন। নাকি ...

১৮ ই আগস্ট, ২০১০ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় গোলম রহমান সাহেব আপনি কি এখনো জেগে আছেন নাকি অধিক কর্মের কারনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন? নাকি জেগে জেগে হাত চেড়ে দিয়ে ঘুমাচ্ছেন? আপনার অতীত কি আমি জানি না! শুধু জানি আপনি বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক সচিব ছিলেন। সেই দায়িত্ব কি এখন দুদুক থেকে পালন করে যাচ্ছেন? জানি না শুধু সন্দেহ আর কি। দেশে নাকি এখন কোন দুর্নীতি হচ্ছে না। শুধু মাত্র চেতনার ব্যবসা চলছে এই যা। মন্দ লোক, আ.লীগ এবং আমার মতো হরিদাশ পালেরা তারেক জিয়া কে দুর্নীতির মহারাজা বানালাম অথচ একটা মামলায় ও তাকে দুর্নীতিবাজ প্রমান করিতে পারিলাম না। ইহা কি রাজনৈতিক ষড়যন্ত্র? শুধু খালেদার আমলে দুর্নীতি হয় আর হাসিনার আমলে উন্নয়ন হয়? চেতনার অধিকার প্রতিষ্ঠিত হয়? যাগ্গে.... সুশীলদের গবেষনা এবং টিআইবি সূচক নিয়ে আমার কিছু বলার নাই! যদি ও আমি সুশীল না;)

আপনার কোন খবর পাচ্ছিলাম না। তাই এই খোজ নেয়ার জন্য লেখা আর কি......। জানি আপনার হাত পা শেখ ম খা আলমগীরেরা বেঁধে দিয়েছে এবং ক্ষমা চাইতে বলেছে। শেখ ম খা আলমগীর আরো বলেছেন... "দেশে কোন দুদুকের প্রয়োজন নাই! দেশ জাতি দুর্নীতিবাজদের বিচার করবে।" দেশ জাতি কেমনে বিচার করবে? ডেমরার দৌড়বিদ শহীদ সালাউদ্দিনের সাথে যেভাবে করা হয়েছে সেই ভাবে? নাকি তার চেয়ে ও উন্নত গনপিটুনি দিয়ে শহীদি বলিদান দিয়ে?

সময় চলে যাচ্ছে .... বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকার রিন নিচ্ছে। দেশের স্বার্থে বলিদান দিয়ে চেতনার স্বার্থ বজায় রেখে নাকি সবই মন্দ লোকের মন্দ কথা। তা একটু গনতন্ত্রের মানস কন্যা কে জিগাইতে বড় ইচ্ছে করছে। কারন উনি তো প্রায় বলেন "পবিত্র সংসদ হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্র বিন্দু" অথচ হাজার হাজার কোটি টাকার চুক্তি সম্পর্কে জনগণ এবং সংসদ কিছুই জানে না! আমাদের বিচারপতিরা প্রায় কত কিছু অবৈধ ঘোষনা করছে অথচ এই সব চুক্তি গুলো কে না! কারন বাংলাদেশের করা ৯৯% চুক্তিই সংবিধানিক বাধ্যকতা মেনে করা হচ্ছে না! কেউ কি হাইকোর্টে বিচারপতি এ বি এম খায়রুক হকের বেন্চে আবেদন টা করবেন?

গোলাম রহমান সাহেব বর্তমান সরকার দেশের প্রত্যেক সংসদ সদস্যদের জন্য ১৫ কোটি টাকা করে বরাদ্দ দিয়েছেন স্হানীয় উন্নায়নের জন্য। তার কি পকেটের উন্নায়ন করছেন নাকি পালিত বলদের উন্নতি করছেন? এই সম্পর্কে আপনার কি কোন ধারন আছে?

আজকে পত্রিকায় দেখলাম ৬ টি ড্রোজার কেনার জন্য ৫০০ শত কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। ( Click This Link ) মোট কথা হইলো জাতীয় একনেক নাকি একটা টাকার খনি যা বিভিন্ন সরকারের সময় দেশনেত্রী জননেত্রীরা ভাগ করে নেন। এখন প্রশ্ন হইলো শেখ জয় বাবাজী কি কোন কমিশন খাচ্ছেন? অবশ্য আপনার চেয়ে এটা বেশী তৌফিক এলাহী ভালো জানে যদি ও আপনার( গোলাম রহমান) দায়িত্ব বলে একটা সাংবিধানিক কথা আছে। নাকি নব্য চাটুকারমন্ত্রীর ভাই সালা দুলা ভাইয়েরা কমিশন বানিজ্য লুটপাট করে যাচ্ছে। যে সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা কথা দিয়ে নিজেদের প্রমানের জন্য হাজার হাজার কোটি শব্দের কথার মালা গেঁথে যাচ্চে তাদের প্রতি আমার কেন জানি সন্দেহ জাগছে...... আপনি একটু খোজ খবর লয়া দেখন তো। কিছু করতে না পারলে ও রেকর্ড গুলা সংগ্রহে রাখেন। জানি না কারে কি বলছি.... আপনি তো আবার জননেত্রীর লোক..... শারাবে শারাব ঘোরে ঘোর। সবই মুছে দিয়েন না। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×