জীবন কে নিয়ে ভেবে কুল পাই না।অহেতুক ভাবনায় আমি কত কি করে যাই আনমনে! আবার ভেবে ভেবে অস্তির হয়ে যাই! যদি সত্যি সত্যি ওমন হতাম!! তেমন হয়ে এমন-ই এমন-ই কচি সূঁইয়ের পাছায় গনতন্ত্রের মহাকাব্যিক গন্হ সেলাই করার কি আহা মরি নীতি নিতাম....
যেমন : আহা'র চাটুকারের মতো স্যাঁতস্যঁতে চেটে বাঙালী সংস্কৃতির নব্য ধারা তৈরি করা নয়তো সুন্দরীর পা'র ভাঁজে ভাঁজে চেটে চেটে দুর্গন্ধময় ঈমানী জোরে এক লাফে উচ্চ আদালতের খায়রুল লোক বনে যাওয়া আর রাষ্ট্রের পিছনে আকাশ নক্ষত্র ভেদ করা বাঁশ দিয়ে গনতন্ত্র মেরামত করা! নয়তো নোবেল কমিটির এটর্নি জেনারেল মাহবুব আলমের মুখে কিতাবের ব্যাখা শুনা! আরো কত কি আমার মনে জাগে ....
কত শত.... হাজার লক্ষ ......কোটি .... কোটির পরে হয়তো আবার শত শত চাটুকার এক নেত্রী'র ... এক দলের ... এক পরিবারের .... লতা পাতা .. শাড়ির আঁচল জুতা'র পিতার .. কাগজে কলম দিয়ে .. মিড়িয়ার সামনে চশমা পরা চকিদারের মতো নেত্রীর নীতি পাহারা দেয়ার জন্য চেটে যাচ্চে বংশ পরম্পরায়.... প্রেসিডেন্ট কাকা থেকে আমার বাসার চাদের উপরে বসা কা কা কা করা কাউয়া পর্যন্ত.... কেউ দেশের কথা ভাবে না!!
সবাই চেটে চেটে
মহান হচ্ছে।
উপরে নিচে
পদ পদবি হাঁকাচ্ছে।
টাকার বিনিময়ে ডলার ভাগাচ্ছে
শেয়ার বাজার লুটপাট করে
দামি দামি আবেগ ঝরাচ্ছে!
সবাই চেটে চেটে
মহান হচ্ছে
আর আমি চাটুকার-ই রয়ে গেলুম।
সবাই চেটে চেটে
আকাশ পাতাল ভেদ করে যাচ্ছে।
আর আমি
খড় কুড় দিয়ে
স্বপ্নের বারান্দা বানাচ্ছি!!
মানুষ হয়ে বেঁচে থাকার জন্য।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


