আমি সাধারণত "উইক অ্যান্ড"-এ ল্যাবে আসিনা। আমাদের ল্যাবের কোন ছাত্রই আসেনা। অমার প্রফেসর ও আসেন না। সারা দিন ঘুমাই কিংবা ওয়েদার ভাল থাকলে নদীর পার ধরে সাইকেলে করে ঘুরে বেড়াই। নদীর নাম "আসানো গাওয়া"। জাপানীজ এই নামের অর্থ আমার জানা নেই। শুধু জানি, "গাওয়া" অর্থ "নদী"।
২৫ শে ডিসেম্বর থেকে আমার ল্যাব-এ একটা অঘোষিত ছুটি শুরু হয়ে গেল। কেউই আর ল্যাব-এ আসছে না নিয়মিত। আমিও না। তবে মাঝে মাঝে আসতাম নেটে ঘুরে পরিচিত জনদের সাথে যোগাযোগ রাখার জন্য।
হিসাব করে দেখলাম, ৭ ই জানুয়ারী পর্যন্ত এই অঘোষিত ছুটি চলবে। আমি এই বিশাল ছুটিটা কিভাবে কাটাব, চিন্তায় পড়ে গেলাম। কিন্তু শেষ পর্যন্ত কি ভাবে যেন কেটে গেল।
৮ জানুয়ারী ল্যাব-এ এসে পরিচিত জনদের কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মেইল করলাম। আমার প্রেফেসর কেও একটা মেইল করলাম। তিন লাইনের ছোট্র মেইলটা খুবই সাদা মাটা ছিল।
প্রফেসরকে মেইল করে আমি আমার কাজে ব্যাস্ত হয়ে পড়লাম। হঠাৎ দেখি প্রফেসর আমাকে মেইল করেছে। তখনই খুলে পড়ে ফেল্লাম। এত ভাল লাগল। নতুন বছরের শুভেচ্ছা পেয়েছি অনেকের কাছ থেকেই। কিন্তু আমার প্রফেসরের শুভেচ্ছাটা আমাকে সব চেয়ে বেশী আনন্দ দিয়েছে। দিন রাত কাজের মধ্যে পড়ে থাকা এই মানুষগুলোর মনে যে এত ভাল আইডিয়া থাকতে পারে, আগে জানা ছিল না।
আমার প্রফেসর আমাকে দুই লাইনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছিল। কিন্তু সেই দুই লাইন কোন বিষয় নয়। তিনি আরো একটা জিনিস পাঠিয়েছিলেন মেইল-এর সাথে। একটা ছোট্র ছবি। ছবিটাই আমাকে এত আনন্দ দিয়েছিল।
আমি সেই ছবিটা আমার প্রোফাইলে এড করে রেখেছি। কেউ কি বলতে পাবেন, আমার প্রফেসর নতুন বছরের শুভেচ্ছা জানাতে কেন এই ছবিটা পছন্দ করলেন? আমি পারছিনা।
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।