আজকে একটা প্রেজেন্টেশন ছিল। পড়ালেখা জীবনের শেষ প্রেজেন্টেশন। আমি নিজেই সেটিস্ফাইড না। সব দিক বিবেচনায় রিভিউয়াররা আরো ভাল আশা করেছিলেন। আমি না কি নার্ভাস ছিলাম প্রেজেন্টেশন-এর সময়। কথা সত্যি। কিন্তু আমি কি ভাবে বলি আমাদের শিক্ষা ব্যাবস্থার দুর্বলতার কথা।
আমাদের দেশে ছাত্রদেরকে কখনোই (খুব সামান্য কিছু ব্যাতিক্রম ছাড়া) প্রেজেন্টেশন দিতে হয় না। না স্কুলে, কলেজে, এমনকি বিশ্ববিদ্যালয়ের কোন পর্যায়েও। তাই আমাদরে ছাত্ররা লেকচার বা প্রেজেন্টেশন-এ খুব দুর্বল হয়। এটা আমার ধারণা।
আর এখানে জাপানের ছাত্ররা প্রেজেন্টেশন দিতে শিখে সেই স্কুল থেকেই। বিশ্ববিদ্যালয়ে তো প্রতি সপ্তাহেই প্রেজেন্টেশন থাকে। তাই তাদের কোন জড়তা থাকে না এক্ষেত্রে। অবশ্য আজ থেকে ১০-১৫ বছর আগে জাপানীজ ছাত্রদের অবস্থাও আমার মতই ছিল। ইদানিং পরবির্তন হয়েছে। আমাদের দেশের শিক্ষাব্যাবস্থায় এই ব্যাপারটা কি গুরুত্ত্ব পাওয়ার দাবি রাখে না? আমরা অনেক কিছুই জানি। কিন্তু উপস্থাপন যদি সুন্দর না হয় তা হলে সেটা পাবলিক এস্সেপটেন্স পাবে কি করে। তাই অন্ততঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ে হলেও প্রতি ইয়ারে একটা কোর্স থাকা দরকার শুধু প্রেজেন্টেশন-এর উপর। অর্থাৎ কোন একটা বিষয়ের উপর প্রত্যেক ছাত্রকে একটা নিদৃষ্ট সময় লেকচার দিতে হবে। তাহলে বিভিন্ন কসফারেন্স বা সেমিনারে আমাদের প্রেজেন্টেশন দেয়ার দক্ষতা বাড়বে, আরষ্টতা বা জড়তা থাকবেনা।
তারপরও সব কিছু সুন্দর ভাবে শেষ করতে পেরেছি বলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
আজ থেকে আমি অ----নে----ক ফ্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


