somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে ফেরা না ফেরা। আপনি কি ভাবছেন?

২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা পড়ালেখা বা অন্য কোন কারণে জন্য দেশ ছেড়েছি অথচ দেশে থাকলে দেশেরে কল্যাণে কিছু করার ক্ষমতা/যোগ্যতা ছিল, তাদের কি ফের দেশে ফেরাটা জরুরী? দেশে ফিরে কি সত্যি দেশের কল্যাণে কিছু করার সুযোগ পাওয়া যাবে?

অন্যের বেলার উত্তরটা কি হবে তা প্রত্যেকের ব্যাক্তিগত অবস্থান থেকেই সে বলতে পারবে। কিন্তু আমার কি করা উচিৎ, তার একটা ভাল উত্তর পাওয়ার আশায় এই ব্লগ লেখা।

একটু পেছনের কথা বলি। ২০০৪ সাল। মাষ্টার্সের থিউরি আর প্রেক্টিক্যাল শেষ করে থিসিসের কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছি। পড়েছি বোটানিতে। তাই সহজলভ্য MR-এর চাকরি ছাড়া অন্য কোন প্রাইভেট চাকরি জোটবেনা, সেটা এক প্রকার গ্যারান্টেট। আমার বন্ধুদের অনেকেই তাই থিসিস না করে তখন MR-এর চাকরিতে ঢুকে পড়েছিল। পরিশ্রম করতে পারলে বেতন একেবারে কম না। কিন্ত আমি পড়ে রইলাম থিসিস নিয়ে। কিন্তু ভাইয়ের টাকায় আর কতদিন চলতে হবে, সেই চিন্তাটা মাথায় ঠিকই ছিল। তাই একমাত্র বিকল্প BCS-এর জন্য রাত দিন খাটতে থাকলাম। ২৪ তম BCS ছিল আমার জন্য প্রথম। প্রিলি দিলাম। বেশ ভাল হল। টিকব তাতে কোন সন্দেহ ছিল না। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে সেটা বাতিল না হলেও যারা ন্যুনতম ৪৯ পেয়েছে, তাদের সবাইকে সুযোগ দেয়া হল রিটেন পরীক্ষার জন্য। তাতে অনেকের কপাল খুল্লেও অনেকের জন্য কাল হল। কারণ, তাতে যারা কোনদিন প্রিলিতে পাশ করার যোগ্যতাও রাখেনা, তারা রিটেন দেয়ার সুযোগ পেল। রিটেনে কোন ভাবে পাশ করতে পারলে বাংলাদেশের অবারিত দুর্নীতির সুযোগ নিয়ে চাকরী পাওয়ার একটা পথ খুলে গেল তাদের জন্য।

সে যা-ই হউক, যথারিতী রিটেনও দিলাম। সত্যি বলতে কি, রিটেন দেয়ার পর আমার আত্মবিশ্বাস এতটাই বেড়ে গেল যে বন্ধুদের বল্লাম, আমাকে যদি ভাইবা তে ন্যুনতম নাম্বারও দেয়, তাতেই আমার চাকরী কনফার্ম। এত সুন্দর আর পরিচ্ছন্ন পরীক্ষা আমি আমার একাডেমিক কোর্স গুলোতেও দেইনি।

যথারীতি ভাইবা ও হয়ে গেল। এবার ফাইনাল রেজাল্ট ঘোষণার পালা। প্রতিক্ষার দিন যেন আর শেষ হয়না। একদিন সেই প্রতিক্ষার অবসান হল ঠিকই। সেই সাথে আমার আত্মবিশ্বাসের দূঢ়তাও শেষ হয়ে গেল। অনেকবারই ভেবেছি, কোথাও কি কোন ভুল হয়েছে ফলাফলে?

আসলে ভুল ফলাফলে হয়নি, হয়েছে অন্যখানে। যখন খবর পেলাম আমাদের ক্লাশের সব ছাত্রছাত্রীদের মাঝে চাকরি হয়েছে মাত্র দুই জনের, একজনের "মহিলা" কোটায় আর অন্যজনের "দূর্নীতি" কোটায়, তখন আর বুঝতে বাকি থাকল না যে ভূলটা আসলে কোথায় হয়েছে।

আমাদের ক্লাসের সব ছাত্রের মধ্যে পেছনের দিক থেকে যে ৩য় হয়েছিল (অনার্স/মাষ্টার্স দুটোতেই) তার চাকরি হল পুলিশে। তবু তার যোগ্যতায় সে চাকরি পেলে আমার কোন আপত্তি থাকার কথা ছিলনা। শুনেছিলাম, ড. মাহফুজ (PSC-এর তদানীন্তন মেম্বার, দূর্নীতিতে সাজাপ্রাপ্ত, আমর বন্ধুর এলাকার মানুষ) ৪ লাখ টাকা বখশিসের বিনিময়ে আমার বন্ধুকে পুলিশের চাকরিটা দিয়েছিলেন। এটা আমার বন্ধু আমাদের কাছে তখন খোলামেলাই বলত।

তারপরও আরো দুটো BCS (২৫ এবং ২৬ তম) দিয়েছিলাম জাপানে আসার আগ পর্যন্ত। কিন্তু প্রথমবারের মত অতটা কনফিডেন্ট হতে পারিনি। তবু যদি একটা সুযোগ পেতাম (শুধু মেধা কোটায়, কারণ ঘুষ দেয়ার মত অত টাকা বা মানসিকতা কোনটাই আমার ছিলনা), তা হলে হয়তো এখন যেভাবে বাইরে থেকে যাওয়ার চিন্তা করছি তেমন করতাম না। ডিগ্রী শেষে দেশে ফিরে যেতাম চোখ বুঝে। আমাদের গুনীজনেরা "Brain Drainage" কথাটা প্রবাদের মত প্রায়ই বলেন। যারা মেধা বিক্রি করে নিজের ভাগ্যের উন্নয়নে দেশের বাইরে চলে যাচ্ছে বা থেকে যাচ্ছে, তাদের গোষ্ঠী উদ্ধার করছেন। কিন্তু কেন তারা সেটা করছে তা কি সেই গুনীজনেরা একবারও ভাবেন?

আমার মত হাজারো প্রবাসী মেধা আর পরিশ্রম দিয়ে সফলতার সাথে প্রবাসের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অবস্থান সুসংহত করতে সক্ষম হয়েছে। সামাজিক মর্যাদা, নিরাপত্তা, সকল মৌলিক চাহিদার যথাযথ যোগান, কি পাচ্ছে না তারা প্রবাসে? যে দেশ এবং দেশের মানুষ তাদের যোগ্য সন্তানদের সেবা নিতে ব্যার্থ, সেখানে ফিরে যাওয়াটা টি একান্তই আবশ্যক? অফুরন্ত সম্ভাবনা আর নাগরিক সুযোগ সুবিধা পেয়েও আমরা প্রবাসীরা যেটার জন্য আকুল হয়ে থাকি, যার জন্য ব্যাকুল হয় অস্থির মন, সেটা হল আমার দেশের মাটির গন্ধ, বাতাসের উম্মাতাল ভালবাসা। যে পরিচিত মাটি ও বাতাসে আশৈশব কাটিয়েছি, তার জন্য যে শুন্যতা মনের মাঝে তৈরী হয়ে আছে, পার্থিব এই সুখ সেটাকে কোন ভাবেই মুছে দিতে পারেনা। তাই এখনো অপেক্ষায় আছে হাজারো প্রবাসী দেশে ফিরে যেতে, তাদের মনন আর পরিশ্রম তাদের দেশ ও জাতির জন্য বিলিয়ে দিতে। কিন্তু কোন ভরসায় ফিরে যাবে তারা? প্রশ্ন একটা থেকেই যায়।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯
১৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×