এতো নিছকই বেদনার কাব্য,তাই
পড়তে এসো না।
যদি পড় তাহলে তোমারও খানিকটা বেদনা এসে জড়ো হবে আমার কবিতায়।
হৃদয় খুবলে আটকে থাকা কষ্টগুলোকে মুক্তি দিতে চেয়েছি
এতো দিন পর কি ব্যর্থ চেষ্টা আমার তাই না।
তুমিতো হৃদয়হীনা!
ওহ ,আমিতো ভুলেই গেছি।
সমস্যা নেই এই কবিতা তোমার বুকে ব্যথা সৃষ্টি করবে না,
গলায় আটকে থাকবে না কোন কিছু
জমবে না চোখের কোনে অশ্রুজল।
তাইতো এই কবিতার আচ্ছাদন তোমার পরনেই মানায়, কি বল?
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



