somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় তিনটি ইরানী মুভি

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমাতো এমনি হওয়া উচিত যা আপনার ভেতরের মানুষটি নাড়িয়ে দিয়ে নতুন করে ভাবতে শিখাবে।সম্পর্কের জটিল সমীকরণ দেখলে মনে হবে আরে এইতো একটা পরিবার,সমাজের গভীর ছবি আঁকছে।
বিখ্যাত অস্কারজয়ী পরিচালক আসগর ফরহাদির পরিচালনায় আমার প্রিয় তিনটি ইরানী সিনেমার ছোটখাট রিভিউ দিলাম।




"A Separation"
ইরানী মধ্যবিত্ত পরিবারের দুজন স্বামী স্ত্রীর বিচ্ছেদের আবেদন নিয়ে গল্পের শুরু।বিচ্ছেদ জটিলতা আর পরিবার এবং সন্তান নিয়ে দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়নের বাস্তবতা নিয়ে এই ছবি।আর আছে এক বৃদ্ধ বাবার কথা যা আপনাকে ভিতর থেকে ভীষণ ভাবে নাড়িয়ে দিবে আমার চোখ বারবার ঝাপসা হয়ে এসেছিলো।ছবির গল্পকে পরিচালক এত সুন্দর এত রিয়েলিস্টিক ভাবে বলেছেন আপনার মনেই হবে না আপনি মুভি দেখছেন মনে হবে যা ঘটছে সব আপনার সামনে।
অস্কারজয়ী!!
মাষ্টারপিস!!
IMDB:8.4
R.T. : 99%



"The Salesman"
পুরনো ফ্ল্যাট ক্ষতিগ্রস্থ হওয়ায় নতুন ফ্ল্যাটে উঠে এক তরুন দম্পতি।ইমাদ স্কুলে পড়ায় আর রাতে থিয়েটার করে সাথে স্ত্রী রানাও অভিনয় করে। সবকিছুই চলছিলো ঠিকঠাক ঝুঁট ঝামেলাহীন দুজনের সংসার হঠাৎ এক রাতে কে যেন এসে বাথরুমে রানার মাথায় আঘাত করে
পালিয়ে যায়, রেখে যায় রক্তাক্ত পায়ের ছাপ আর একটা পুরনো পিকাপ।হতভম্ব ইমাদ পুলিশ কে জানাতে চাইলে রানা ঝামেলা এড়ানোর জন্য বাঁধা দেয়।শেষমেষ অপরাধীকে নিজেই খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ইমাদ।নিজেই তদন্তের পর যখন অপরাধী সামনে আসে তখন একেবারে থ হয়ে যায় ইমাদ এ কাকে দেখছে।মুভির শেষে আপনার ইমাদের সিদ্ধান্ত সঠিক বলে মনে হবে আবার রানার মত সহানুভূতিও কাজ করবে।
অস্কারজয়ী!!
মাষ্টারপিস!!
IMDB:7.9
R.T. : 96%


"The Past(Le passé)"
আহমদ ইরান থেকে প্যারিসে ফিরে চার বছর অনুপস্থিতির পর আইনমাফিক বিবাহ বিচ্ছেদ করতে আসে।এসেই জানতে পারে তার স্ত্রী মারি সামির নামের এক লোকের সাথে বসবাস করছে যার স্ত্রী কিনা সুইসাইড করতে গিয়ে মৃত্যুশয্যায় আছে। তারা দুজন বিচ্ছেদে অনড় থাকলেও কেউই পুরনো সম্পর্ককে ভুলতে পারে না।মারির টিনএজ মেয়ে চায় না তার মা নতুন কারো সাথে সংসার করুক। এদিকে মারিও তার সিদ্ধান্ত থেকে একচুল নড়বেনা। কাহিনী এভাবেই এগোতে থাকে।একদিন মারির মেয়ে আহমেদকে সামিরের স্ত্রীর সুইসাইডের ব্যাপারে একটা গোপন কথা ফাস করে দেয়।পেঁয়াজের খোসার মত একটার পর একটা জট খুলতে থাকে কাহিনী মোড় নেয় অন্যদিকে।ইরানী পরিচালক একটি অসাধারণ জটিল গল্প বলার জন্য একাধিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে তার আকর্ষণীয় ক্ষমতা প্রদর্শন করেছেন।
মাস্ট ওয়াচ মুভি!!
IMDB:7.8
R.T. : 94%

হ্যাপি ওয়াচিং

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×