যেই ছেলেটা প্রতিদিন স্কুলে টিফিনের পর ক্লাশ করতো সে আজ টিফিন চুরি করে বাসায় চলে আসবে কারণ আজ খেলা আছে। ক্রিকেট খেলা। বাংলাদেশের খেলা।
,
যেই মানুষ টা রোজ দুপুরে নিয়মিত ঘুমায় সে আজ ঘুমাবেনা। খেলা দেখবে খেলা।
,
যেই ছেলেটা প্রতি দিন ঘড়ির দিকে তাকিয়ে থাকতো কখন ৫টা বাজবে আর মাঠে খেলতে যাবে। সেই ছেলেটা আজ যাবেনা খেলতে। বাসায় খেলা দেখবে।
,
যেই মেয়টা সন্ধ্যা হলে ব্যাস্ত হয়ে যেত পড়া রেডি করার জন্য সে আজ পড়া ফেলে খেলা দেখবে।
,
যেই আন্টি স্টার জলসা আর জি বাংলার সিরিয়াল কোন দিন মিস করেনা সেই আন্টিও আজ গাজি টিভি দেখবে।
,
যেই ফ্যামির ছেলে মেয় রা কোন দিন বাবার সাথে একসাথে বসে টিভি দেখার সাহস পায়না আজ তারাও এক সাথে বসে খেলা দেখবে।
,
আর উদাহরণ মাথায় আসতেছেনা।
সত্যি অনেক দিন পর আজ মিরপুর গরম হবে। পুরো গ্যালারি তে সাকিব মাশরাফি নামের রোল পড়ে যাবে। একমাত্র এই ক্রিকেট খেলা পুরো দেশের মানুষ কে এক করে। ক্রিকেট শব্দ টা আজ দেশের প্রতিটা মানুষ এর রক্তে মিশে গেছে।
আশা করি আজ বাংলাদেশ জয় দিয়ে সিরিজ শুরু করবে।
অনেক শুভ কামনা টাইগারদের জন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




