কাল রাতে free basics সাইটে চাকরির খোঁজে ঢুকলাম।
যদিও বয়স এখনো তেমন হয়নি, কিন্তু প্রতি রাতে লেট করে বাসায় ফিরার পর,
বাপের বক বক শুনা আর লেট করে ঘুম থেকে উঠার পর মায়ের ঝাড়ি খাওয়ার থাকে ভাবলাম কামলা দেওয়া ভাল।
,
সেখানে দেখলাম bdjobs.com নামের একটা সাইট।
প্রবেশ করার সাথে সাথে হাজার চাকরির বিজ্ঞাপন। ভাবলাম কপাল মনে হয় খুলে গেল!!!
,
কিন্তু যেই ক্যাটাগরি সিলেক্ট করি সেটা তেই দেখি টেম্পোরারি জব ছাড়া সব
কোম্পানি অভিজ্ঞতা ছাড়া চাকরি দিতে রাজি না।
কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
,
মেজাজ হয়ে গেল খুব খারাপ। রাগ কইরা শেষমেশ একটা গ্রুপে দেখলাম তাদের পিওন লাগবে।
পেজ এ ক্লিক করেই অবাক হয়ে গেলাম!!
তারা ৩ বছরের অভিজ্ঞতা আছে এমন কাউ কে চায়।
বাহ! পিওনের চাকরি ও যদি অভিজ্ঞতা থাকতে হয় তাহলে ক্যামনে কি!!
,
এই ভাবে চলতে থাকলে মায়ের পেট থেকে বেড় হবার সময় অভিজ্ঞতা নিয়ে বের হইতে হবে। কিন্তু আমরা যারা অভিজ্ঞতা নিয়া আসিনি তারা কি করে চাকরি পাব কেউ বলতে পারবেন?
আর কিছু মাল্টিন্যাশনাল জবের শর্ত বিবাহিত হতে হবে। এদিকে বেকার বলে কেউ মেয় দেয়না আর অই দিকে বোউ নাই বলে চাকরি হয়না।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




