somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Dark/Deep web

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ১৫-২০ বছর আগে কয় জন ভাবতেন এক দিন ঘরে বসেই অনলাইন শপিং করতে পারবেন?
হোম ডেলিভারি পাওয়া যাবে কয় জনেই বা জানতেন??
,
আজ ঘরে বসেই সব কিনা কাটা করতে পারবেন। যা চাইবেন সব।
কিন্তু যদি বলি আমার একজন কিলার লাগবে। কেউ অনলাইন থাকে দিতে পারবেন?
যদি বলি আমার বিশ পিস বোমা লাগবে। কোন সাইটে পাব বলতে পারবেন?
,
যারা জানেন তারা বলতে পারবেন। আর যারা যানেন না তারা বলবেন আমি পাগল হইছি। এগুলো কেউ অনলাইনে কখনো বিক্রি করে না।
,
এই পোস্ট টা তাদের জন্য যারা ডীপ বা ডার্ক ওয়েব সমপর্কে জানেন না। আর যারা জানেন তারা পাকনামি কইরেন না।
,
ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।
,
আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে।
,
এখানে আপনি সব খারাপ আ বেয়াইনী জিনিস পাবেন।
যেমন, আইফোন ৭ পাবেন মাত্র 10k তে। প্রোফেশনার হ্যাকার পাবেন। গুলি বোমা সব কিছু কিনতে পারবেন এই সাইট থেকে। আপনার বোমা কি ভাবে বানায় সেটা শিখা খুব দরকার? এই সাইট থেকেই শিখতে পারবেন। অনেক কিলার ভাড়া করতে পারবেন এই সাইট থেকে। তারা তাদের সব বর্ণণা দিয়ে রাখছে। কেউ ছোট দের হত্যা করেনা আবার কেউ মেয় দের। একেক জন একেক মতো। আপনি চাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিনতে পারবেন এখান থেকে। তবে একটু বেশি দামে।
,
আপনি চাইলেই এই সাইটে প্রবেশ করতে পারবেন না। আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে ঢুকতে পারবেন না।
,
এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোন নিয়ম-কানুন। আর এদের ঠিকানাও থাকে এতটাই উদ্ভট (যেমন waphzhrsdjsdhsjhsuyumnsdxkxcoioiydsu67686hsjdhjd.onion)
যে সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটিই ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ।
বিশেষ কিছু জ্ঞান( যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি) না থাকলে আপনি এই নেটওর্য়াকে প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরণের ডোমেইনের ভেতর আছে Bitnet, Onion, Freenet প্রভৃতি। এই সাইটে ঢুকতে গেলে টর নামের একটি ব্রাউজার লাগবে।
,
সাধারন মানূষ কল্পনাও করতে পারবে না এরা ডিপ কভার অপারেশন কিভাবে চালায়। ২০১১ তে একবার টর এর বিরুদ্ধে অভিযোগ এসেছিলো যে টর আসলে সি আই এ’র একটা স্লিপার নেটওয়ার্ক। এটা তৈরী করা হয়েছিলো যাতে অপরাধীরা এটাকে নিরাপদ মনে করে ইচ্ছা মতো নিজেদের প্রকাশ করতে থাকে এবং সরকার যাতে তাদের ধরতে না পারে। ডার্ক ওয়েবের মুল লক্ষই হল অপরাধের একটি অভয়ারণ্য গড়ে তোলা।
,
এই সাইট নিয়ে ১০০বছর পরে থাকলেউ এর ১% জানা আমার পক্ষে সম্ভব না।
যা জানি সেটুকুই লেখলাম।
আর হ্যা এই সাইট নিয়ে সময় নস্ট করে একটা জিনিস জানতে পারি। আর সেটা হল,
আপনি যখন কোন বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে যা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র ১০ শতাংশ থেকে প্রাপ্ত! অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না! এলেমে থাকা মাত্র ১০ শতাংশের মধ্যেই সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি ৯০ শতাংশ চিরকালই আপনার অজানা থেকে যাবে।
( আপনার ডেস্টিনেশন সার্ভার কোনভাবে যদি হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। তাই কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।)
আজ এতটুকুই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×