somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনাটি পড়ুন : পরকীয়া মানেই কি সন্তানদের বলি দেয়া নয় !!!

০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪-০৫ সালের কথা। হলে থাকি। আমার হল থেকে আপন মামাতো ভাই এর বাসা কাছেই, আজিমপুর কলোনীতে। আন্যান্য কাছের আত্নীয়রা দূরে (মীরপুর-১৪, সাভার ব্যাংক কলোনী, উত্তরা) থাকায় এই মামাতো ভাইয়ের সাথে যোগাযোগ বেড়ে গেল আনেকগুন। মামাতো ভাই আমার চেয়ে ৪/৫ বছর বড় হলেও আমরা বন্ধুর মত ছিলাম। এমন কোন সপ্তাহ ছিল না যে আমি ২/৩ দিন তার বাসায় না যেতাম, মাঝে মাঝে তার সাথে থাকতামও।

আমার মামাতো ভাইয়ের স্ত্রী দেখতে আন্য মেয়েদের চেয়ে বেশ আকর্ষনীয় ও সুন্দর ছিল। তাদের দুই সন্তান, বড়টার বয়স ৩ ছোটটা একবোরে কোলের। তখনি ঘটনার শুরু।

আমার ভাইয়া একদিন রাতে আমাকে কল দিয়ে বলল, কাল তোকে একটা কাজ দিন, খুব বুদ্ধির সাথে করে দিতে হবে। খুব সিরিয়াস একটা ব্যাপার।" আমি বললাম কি কাজ? বলল, কাল ফজরের নামাজ পরেই আমি তোর হলের গেটে থাকব। আমি সম্মতি দিয়ে ঘুমিয়ে গেলাম।

সকালে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। ভাবি নাকি গত ২/৩ মাস যাবৎ কোন এক লোকের সাথে মোবাইলে কথা বলে প্রেমিক প্রেমিকার ভাষায় (কাজের বুয়া ও দারোয়ানের বক্তব্য)। সেদিন নাকি ভাইয়ার আত্নীয়ের সাথে বসুন্ধরা সিটিতে দেখা হয়ে যায় ভাবির। তখন নাকি একটা ছেলে ভাবির সাথে ছিল। এখন আমার কাজ ভাবি আসলেই পরকীয়া করছে কিনা বের করা।

ঘটনা সত্যতা বের হল। জানাল, তাকে বিয়ে করবে। শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। ভাইয়া যেই টাকা কামাই করে তাতে তার হয় না, সে বিকল্প হিসেবে তার নিজের ভবিষ্যৎ নিজে দেখবে, ধনী ব্যবসায়ী নাকি তার জন্য প্রাগলপ্রায়। আমি বললাম, বাচ্চা দুটির কি হবে? বলল, তার বর্তমান প্রেমিক বাচ্চাগুলোকে মানবে না। ভাবিকে তার বাবা-মা, আমি, আরো আনেক বুঝিয়েছি, কিন্তু সামান্য কাজও হয় নি।

ভাবি পালিয়ে গেল বাচ্চাগুলোর ভবিষ্যৎ আন্ধকার করে দিয়ে। ভাইয়া আবার বিয়ে করল। একটি বাচ্চাও হল। ভাইয়ার নতুন স্ত্রী সব দিক ভাল, খুবই ভাল। সমস্যা সে তার ঘরের নিজের বাচ্চাকে নিয়েই ব্যস্ত। ভাইয়ার আগের ঘরের বাচ্চাদের সে আত্যাচার/নির্যাতন করত না কখনোই তবে খুব একটা পছন্দও করত না (এটাই স্বাভাবিক।) শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল বাচ্চা দুটিকে এতিম খানায় দিয়ে দেয়া হবে।

দিয়ে দেয়া হল। ২০১১ সালে দেশে এসে শুনি ভাইয়া এতিম খানায় থাকা বাচ্চা দুটিকে কোন টাকা দিতে পারে না কারণ মাস শেষে বেতনের ২৪৩০০ টাকা বর্তমান ভাবির কাছে না দিলে মারাত্নক আবস্থায় হয় ঘরে। এটা দিয়েই নাকি সংসার চালাতে কস্ট হয়। এদিকে প্রথম ভাবির প্রেমিক দ্বিতীয় আরেক মেয়েকে বিয়ে করায় তার আবস্থাও সুবিধার না।

আমি যে খুব দানশীল তা না, তবে আমি প্রায়ই বাচ্চা দুটোর জন্য টাকা পাঠাই যা এতিমখানা কর্তৃপক্ষ ছাড়া তাদের মা-বাবাও জানে না। কোনদিন জানবেও না। কি জীবন কি হল তাদের চিন্তা করে খুব কস্ট হয়।

পরকীয়ার বলি এই সন্তান দুটোর জন্য আমার বুক ভরা মায়া ও ভালবাসা।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:০৪
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×