ধাড়কান ছবির সুনীল শেঠীর মতো দেখতে ছিল সে। অনার্স ২য় বর্ষে তার দলের একজন হয়ে বাংলাদেশ রেলওয়ে টিকেট রিজার্ভেশন সিস্টেমটি ডেভেলপ করেছিলাম। সব কাজ সেই করেছিল। আমি ছিলাম দুধভাত। যদিও আমার ওপর তার ছিল অগাধ আস্থা। আমার এই বন্ধুটি আজ দু'সন্তানের জনক। একজন বাবা।
মেসেঞ্জারে তার একটি বার্তা পেলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। তার ছোট মেয়েটি মারাত্মক রোগে আক্রান্ত। রোগের নামটি অদ্ভূত - রিকেট থ্রমবোন। অনেক টাকা পয়সার দরকার। ডাক্তার বলেছেন সঠিক চিকিৎসা না পেলে সে হয়তো কোনদিনই তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। মেয়েটির বয়স মাত্র ৩ বছর ৬ মাস। এয়ারটেলের বিপনন কর্মকর্তা আমার বন্ধুটির একার পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য।
আমার এই বন্ধুটির নাম নবীন। মেয়ে শোভার চিন্তায় নবীন এখন প্রবীণ হতে চলেছে। মাথার চুলে পাক ধরেছে। আমরা কী পারি না নবীনকে একটু অভয় দিতে? আমাদের সাহায্যের হাতকে প্রসারিত করতে? আসুন না সবাই মিলে একটু চেষ্টা করি।
নবীনের মেয়ের চিকিৎসার জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা লাগবে। আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে চেনা-অচেনা ৩০০ এর উপরে ফ্রেন্ড রয়েছে। এর মধ্যে ৩০০ জনের প্রত্যেকে যদি ১০০ টাকা করেও দিই তবে শোভার এক মাসের চিকিৎসার খরচ উঠে যাবে। আমরা প্রত্যেকে কী নবীনের মেয়ের জন্য ১০০ টাকা করে পাঠাতে পারি না?
নবীনের বিকাশ নাম্বার --------------।
আশায় রইলাম।
বি.দ্র.: অনেক আবেগ দিয়ে লেখাটি লিখেছিলাম। কিন্তু ফেসবুকের ওয়ালে পোস্ট করা হয়নি। আজ এখানে পোস্ট করলাম। কোন সাহায্যের জন্য নয়, শুধুমাত্র নিজেকে হালকা করার জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




