শত ব্যস্ততার কারণে সাধারণত টিভি দেখা হয় না। ঈদুল আযহার ছুটি। হাতে অফুরন্ত সময়। তাই শুয়ে বসে টিভি দেখছি আর কুরবানীর গরুর মাংস খাচ্ছি। আহ! কী মজা।
বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল অব্যাহত। টিভিতে স্ক্রল হচ্ছে।
চলৎশক্তিহীন বৃদ্ধকে চেয়ারে বসিয়ে সেই চেয়ারকে বাঁশের সাথে বেঁধে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। কতটা অসহায় হলে নিজের বাস্তুভিটা ছেড়ে একদল মানুষ অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। মানসপটে ভেসে উঠল ১৯৭১ সাল।
রোহিঙ্গাদের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বেশিরভাগ সময়ই এরা মিথ্যা কথা বলে।
অত্যাচারিত-নিপীড়িত মানুষের জন্য এটাই স্বাভাবিক।
কেন?
'কারণ তারা তাদের অস্তিত্ব নিয়ে সব সময় শঙ্কিত থাকে। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই তারা মিথ্যা কথা বলে, নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। তুমি তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দাও - দেখবে তারা ও তোমার আমার মতো ভালো মানুষ।' কথাগুলো আমার অতি প্রিয়, কাছের একজন মানুষের। তিনি আমার সহধর্মিনী।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




