somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রিসের স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের উপর গুলি, আহত ৩২।। রেজা ঘটক

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রিসের রাজধানী এথেন্স থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর নিয়া মানোলাদা। এই নিয়া মানোলাদা এলাকার কৃষি খামারগুলোতে অন্তঃত পাঁচ হাজারের মত বাংলাদেশি অভিবাসী কর্মী কাজ করেন। এদের মধ্যে পেলপোনেসিয়ান গ্রামের 'ভাগেলা কস' নামক একটি স্ট্রবেরি খামারে কাজ করেন অন্তঃত দুইশত বাংলাদেশী শ্রমিক। বিগত ছয় মাস ধরে তারা কেউ বেতন পান না। বকেয়া বেতন আদায়ের দাবীতে গত বুধবার ১৭ এপ্রিল ২০১৩ তারিখে তারা কাজে যোগদান না করে ধর্মঘটের ডাক দেন। জবাবে 'ভাগেলা কস' স্ট্রবেরি খামারের মালিক নিকোলাস ভালেগা কস শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ করেন এবং নইলে তিনি অন্য শ্রমিকদের দিয়ে কাজ করাবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে খামার মালিক নিকোলাস ভাগেলা কস অন্য শ্রমিকদের কাজে ডাকেন এবং বাংলাদেশী শ্রমিকদের খামার থেকে বের হয়ে যাবার নির্দেশ দেন। বকেয়া বেতন না নিয়ে বাংলাদেশী শ্রমিকরা খামার থেকে বের না হবার চেষ্টা করেন। এই পর্যায়ে স্থানীয় সময় বিকাল ৪টায় খামার মালিক নিকোলাস ভাগেল কসের নির্দেশে দুইজন ফোরম্যান বাংলাদেশী শ্রমিকদের উপর হঠাৎ গুলি চালান। এতে ঘটনাস্থলে অন্তঃত ৩২ জন বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকী ৭জনের অবস্থা আশংকাজনক।
গ্রিসে বাংলাদেশিদের সংগঠন এইবিএ-এর প্রেসিডেন্ট জয়নুল আবেদীন সংবাদ মাধ্যমকে জানান, 'নিয়া মানোলাদা এলাকায় স্ট্রবেরি খামারে কর্মরত দেড়শ'র মত বাংলাদেশি অভিবাসীর বেতন ছয় মাস ধরে বাকি থাকায় তারা খাওয়া থাকার খুবই সমস্যায় ছিল। বেতনের অর্থ না পাওয়ায় গত মঙ্গলবার থেকে কর্মীরা হরতালের হুমকি দেন। তারা কাজে যেতে আপত্তি জানালে তাদের বাসা থেকে বের করে মালিকের লোকজন গুলি করে।'
গ্রিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আহত বাংলাদেশি কর্মীদের দেখতে তিনি ওই এলাকায় গেছেন। তার সঙ্গে জয়নুল আবেদীনও ঘটনাস্থলে গেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রীসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে। নিয়া মানোলাদা এলাকার কৃষি খামারে পাঁচ হাজারের মত বাংলাদেশি অভিবাসী কর্মী কাজ করেন। ওই খামারের কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায়।
খামারের মালিক এবং ওই ফোরম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং খামারের আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গ্রিসে বর্ণবাদী হামলা বাড়ছে। এথেন্সের পশ্চিমের ওই এলাকায় অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা আগেও ঘটেছে। বিশেষ করে খামারে অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে ২০০৮ সালে শ্রমিকেরা ধর্মঘট করলে তাঁদের ওপর তখন হামলা হয়েছিল। বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানান, ওইসব খামারে অমানবিক কাজের পরিস্থিতির প্রতিবাদে ২০০৮ সালে শ্রমিকরা হরতাল করে। খামারের কর্মীদের উপর তখনও হামলার ঘটনা ঘটেছিল। নিয়া মানোলাদায় উৎপাদিত স্ট্রবেরি বর্জনের জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে মিডিয়ায় ব্যাপক প্রচারাভিযান শুরু হয়েছে। ওইসব খামারের স্ট্রবেরিকে 'রক্তাক্ত স্ট্রবেরি' আখ্যা দেওয়া হচ্ছে। ইউরোপের শীর্ষস্থানীয় একটি মানবাধিকার সংগঠন 'কাউন্সিল অফ ইউরোপ' এ সপ্তাহেই একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে গ্রিসে বিশেষ করে নব্য-নাৎসী গোল্ডেন ডন পার্টির হাতে অভিবাসীদের হয়রানি ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওই রিপোর্টে গ্রিসে সাম্প্রতিককালের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে বর্ণবাদী সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গ্রিসে অবস্থানরত ইউরোপে বাংলাদেশিদের সংগঠন এইবিএ-এর প্রেসিডেন্ট জয়নুল আবেদীন সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি ও দূতাবাস কর্মকর্তা জামাল হুসেইন এই বিষয়ে আইনি কী পদক্ষেপ নেয়া যায়, তা নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এই পরিস্থিতি থেকে শ্রমিকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×